কুষ্টিয়ায় বন্যার পানিতে ৩৫০ হেক্টর ফসলের ক্ষতি
দৌলতপুরে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পদ্মার পানি দ্রুত বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ডুবে গেছে রাস্তাঘাট ও যোগাযোগপথ। অনেক এলাকায় নৌকা ছাড়া চলাচলের উপায় নেই।
বন্যার পানি বসতবাড়ির আশপাশে ঢুকে পড়ায় গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন মানুষ। দেখা দিয়েছে গো-খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের আশঙ্কা। একই সঙ্গে রোপা আমন, কলা, মরিচসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। প্রাথমিক হিসাবে প্রায় ৩৫০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে কয়েকটি এলাকায় নতুন করে নদীভাঙন শুরু হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।
বন্যার পানিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দারা। স্থানীয়রা জানান, দুই ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাট ও যোগাযোগপথ তলিয়ে গেছে। ফলে মূল ভূখ-ের সঙ্গে অনেক এলাকার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ ছাড়াও ফিলিপনগর, মরিচা, চিলমারী ও রামকৃষ্ণপুর এলাকার ফসলি জমিতে পানি ঢুকে পড়েছে। এতে রোপা আমন, কলা, মরিচসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।