কুশনারের ‘গাজা প্ল্যান’ যেভাবে ফিলিস্তিনি সংস্কৃতি মুছে দেবে
, ০৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন বিশেষ দূত হিসেবে কর্মরত কুশনার একটি ‘নিউ গাজা’ বা নতুন গাজার পরিকল্পনা উন্মোচন করেছে। যেখানে থাকবে ঝকঝকে আকাশচুম্বী ভবন, উপকূলীয় পর্যটন কেন্দ্র এবং ব্যবসার জন্য নির্ধারিত বিশাল সব এলাকা। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে কুশনার বিশ্বনেতাদের বলে, গাজা চলবে ‘মুক্ত বাজার অর্থনীতি’র নীতিতে, যা হবে ট্রাম্পের আমেরিকার মতোই।
বিশ্লেষকরা মনে করেন, এই পরিকল্পনা যুদ্ধ এবং গণহত্যার ওপর ভিত্তি করে মুনাফা লোটার এক বড় উদাহরণ। ব্রিটিশ-ইসরায়েলি বিশ্লেষক ড্যানিয়েল লেভি বলে, ‘মানুষ এই গণহত্যা থেকে টাকা কামিয়েছে এবং এটি তারই ধারাবাহিকতা।’
জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর মতে, গাজা যুদ্ধে এ পর্যন্ত ৭১ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।
নাওমি ক্লাইনের ‘দ্য শক ডকট্রিন’ বইয়ের উদাহরণ দিয়ে জাফাভিত্তিক ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শাহদাহ বলেন, শক্তিশালী গোষ্ঠীগুলো এভাবেই দুর্যোগকে পুঁজি করে বিনিয়োগের সুযোগ খোঁজে। তিনি বলেন, ‘আমাদের কাছে মানুষের মৃত্যু ট্র্যাজেডি হতে পারে, কিন্তু তাদের কাছে এটি জমি এবং অধিকার কেড়ে নেয়ার বড় সুযোগ।’
দাভোসে কুশনারের উপস্থাপনায় এআই দিয়ে তৈরি কিছু ছবি দেখানো হয়। একটি ছবিতে দেখা যায়, গাজার দিগন্তজুড়ে কাঁচের বিশাল সব অট্টালিকা, আর দীর্ঘ সাদা জোব্বা ও মাথায় ঘুটরা পরা পুরুষরা তা দেখছেন। এই দৃশ্যের সঙ্গে ফিলিস্তিনি স্থাপত্য, ইতিহাস বা সংস্কৃতির কোনো মিল নেই; বরং এটি দেখতে অনেকটা দুবাই বা কাতারের কোনো শহরের মতো।
অধ্যাপক আভি শ্লাইম এই প্রকল্পকে ‘অশ্লীল’ ও ‘ঔপনিবেশিক’ বলে অভিহিত করেছে। তার মতে, এখানে ফিলিস্তিনিদের কোনো মতামত বা অধিকারের তোয়াক্কাই করা হয়নি।
বিশ্লেষক লেভি লক্ষ্য করেছে, কুশনার যখন এই পরিকল্পনা দিচ্ছে ঠিক তখনই ইসরায়েলি বুলডোজার অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ-এর সদর দপ্তর গুঁড়িয়ে দিচ্ছে। লেভি মনে করে, এই দুটি ঘটনার উৎস একই-ফিলিস্তিনিদের তাদের নিজের মাটির শেকড় থেকে বিচ্ছিন্ন করে দেয়া।
অধিকাংশ বিশ্লেষক মনে করেন, এই ‘মুক্ত বাজার গাজা’ বাস্তবে হওয়ার সম্ভাবনা খুবই কম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন সাড়ে ৬ লাখ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












