কুকি-চিনের ঘটনাকে ইস্যু তৈরির চেষ্টায় সফল হবে না বিএনপি -ওবায়দুল কাদের
বান্দরবানে কুকি-চিনের সশস্ত্র তৎপরতাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সরকার এ নিয়ে অত্যন্ত সতর্ক এবং শক্ত অবস্থান নিয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বান্দরবানের ঘটনা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।
ওবায়দুল কাদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকা ঘুরে এসেছেন। যৌথ অভিযান চলছে। বিএনপি ব্যর্থতা ঢাকতে ইস্যু খোঁজে। মিয়ানমার ইস্যুতে ব্যর্থ হয়ে এখন কুকি–চিন ইস্যু ধরেছে। এটি বিচ্ছিন্ন ঘটনা। এর দ্বারা গোটা পাহাড়ের সার্বিক শান্তি পরিস্থিতিতে কোনো প্রভাব পড়বে না। কাজেই এটিকে নতুন ইস্যু বানানোর চেষ্টাতেও ব্যর্থ হবে বিএনপি।
বিএনপির আন্দোলন করার সামর্থ্য নেই দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শক্তি–সামর্থ্য সবই তারা হারিয়ে ফেলেছে। নেতা-কর্মীরা দলটির নেতৃত্বের ওপর হতাশ। তারেক রহমানের ওপর হতাশ।
তাদের নেতা দেশে নেই, রিমোট কন্ট্রোলে আন্দোলন হবে? এটা কি সম্ভব! আন্দোলন করতে হলে রাজপথে এসে করতে হবে। রিমোট কন্ট্রোলের ডাকে জনগণ সাড়া দেবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।