কী করলে ড. ইউনূসের বিচার হতো না, জানালেন অ্যাটর্নি জেনারেল
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ স্বীকার করে নিলেই গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ইউনূসের বিচার হতো না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে শ্রম আদালতের বিচারক ইউনূস মামলায় রায় দিয়েছেন বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘অভিযোগ স্বীকার করে নিলেই তো আর বিচার হতো না। সাজার রায়ের পর তো সবাই নিজেকে নির্দোষ দাবি করে। ড. ইউনূস সেই দাবিই করেছেন। বরং তিনি যদি নিজের দোষ স্বীকার করতেন, সেটাই ব্যতিক্রম হতো।’
অপর প্রশ্নের জবাবে এ এম আমিন উদ্দিন বলেন, বিদেশিরা না জেনে ড. ইউনূসের রায়ের ইস্যুতে সমালোচনা করছেন। তিনি বলেন, ‘বিদেশিদের আমাদের দেশের শ্রম আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। এ কারণে তারা রায় নিয়ে সমালোচনা করছেন।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।