কী আছে ভারতের সঙ্গে ইন্টারনেট চুক্তিতে, কেন এখন আমদানি কমাতে চাচ্ছে বিটিআরসি
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভারত থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ আমদানিতে সীমাবদ্ধতা আরোপের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
বাংলাদেশ দুটি প্রধান উৎস থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ সংগ্রহ করে- টেরেস্ট্রিয়াল এবং সাবমেরিন ক্যাবল। বর্তমানে ব্যান্ডউইথ সংগ্রহের ওপর কোনো সীমাবদ্ধতা (ক্যাপ) নেই।
তবে দেশের মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে আমদানি করা আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) থেকে আসে। এ বাণিজ্য শেখ হাসিনার সরকারের আমলে গত এক দশকেরও বেশি সময় ধরে চলে আসছে।
এর ফলে একমাত্র রাষ্ট্র-পরিচালিত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি (বিএসসিপিএলসি) বাজারে ঘুরে দাঁড়াতে পারছে না। প্রতিষ্ঠানটি অবকাঠামোতে এক হাজার কোটিরও বেশি টাকার বিনিয়োগ করেছে। কিন্তু সেগুলোর একটি উল্লেখযোগ্য অংশ অব্যবহৃত রয়ে গেছে।
এ পার্থক্য দূর করার জন্য বিটিআরসি প্রস্তাব করেছে, ভারত থেকে আমদানি করা ব্যান্ডউইথের পরিমাণ দেশের মোট চাহিদার সর্বোচ্চ ৫০ শতাংশে সীমাবদ্ধ রাখতে। নিয়ন্ত্রক এ সংস্থাটি ইতোমধ্যে এ ব্যবস্থার জন্য সরকারের অনুমোদন চেয়েছে।
এ প্রস্তাব অনুমোদিত হলে দেশের চূড়ান্ত পর্যায়ের ইন্টারনেট সরবরাহকারীদের কাছে আন্তর্জাতিক ব্যান্ডউইথের পাইকারি বিক্রেতা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) সমূহ তাদের চাহিদার সর্বোচ্চ অর্ধেক আইটিসি ও সাবমেরিন ক্যাবল থেকে নিতে পারবে।
বিটিআরসি প্রতিযোগিতামূলক উৎসগুলোর মধ্যে একটি ন্যায্য রাজস্ব ভাগাভাগির মডেলের প্রস্তাবও দিয়েছে। এ প্রস্তাব অনুযায়ী, আইটিসি অপারেটরদেরকে তাদের রাজস্বের ৩ শতাংশ অবদান রাখতে হবে, যা বর্তমানে ১ শতাংশ। এ হার বিএসসিপিএলসির জন্য বিদ্যমান বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এছাড়া বাজারের শৃঙ্খলা বজায় রাখতে বিটিআরসি সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছে, যেন আইটিসি অপারেটররা ভর্তুকিযুক্ত ব্যান্ডউইথ তাদের নিজস্ব ফরোয়ার্ড-লিঙ্কড ব্যবসায় বিক্রি না করে।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, এসব উদ্যোগ সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং দেশের নিজস্ব সক্ষমতার ব্যবহার বাড়াবে। তিনি আরও বলেন, 'সরবরাহ বিঘিœত হলে স্থলজ এবং সাবমেরিন ক্যাবল উভয়ই প্রয়োজনীয়। তবে বর্তমান বাজারের ভারসাম্যহীনতা সমাধান করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, আইটিসিগুলো প্রাথমিকভাবে বিশেষ সুবিধা পেয়েছিল, কিন্তু শিল্পে অসদাচরণের ফলে বর্তমানে সমস্যা তৈরি হয়েছে। 'এখন, নিয়ন্ত্রক সংস্থা সাবমেরিন এবং স্থলজ ক্যাবল ব্যবসার টেকসইতা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে।'
আগে আইআইজি নির্দেশিকার অধীনে কোনো নির্দিষ্ট উৎস থেকে ব্যান্ডউইথ সংগ্রহের ওপর ৬০ শতাংশ ক্যাপ ছিল। কিন্তু, আইটিসির পৃষ্ঠপোষকতার জন্য বিটিআরসি ২০১২ সালের জুনে একটি অন্তর্র্বতী নির্দেশনার মাধ্যমে সে ক্যাপ তুলে দেয়। বর্তমানে, বিটিআরসি সে সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি -অর্থমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের যেকোনও স্থানে হাইকোর্টের অধিবেশন বসাতে পারেন প্রধান বিচারক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












