রাঙামাটিতে ৫০০ কোটি টাকার জলপাই উৎপাদন
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
রাঙামাটি সংবাদদাতা:
বাংলাদেশের মানুষের কাছে অতি পরিচিত একটি ফলের নাম জলপাই। আচার, চাটনি, জ্যাম, জেলি এবং তেল তৈরিতে ব্যবহার হয় এই ফলটি। বর্তমানে পার্বত্য জেলা রাঙামাটিতে বৃদ্ধি পেয়েছে জলপাইয়ের বাণিজ্যিক চাষাবাদ। জেলার ৫৯২ হেক্টর জমিতে ৬ হাজার ২০০ মেট্রিকটন জলপাই উৎপাদন হয়েছে। যার বাজার মূল্য ৫০০ কোটি টাকা বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জলপাইয়ের বাণিজ্যিক চাষাবাদ রাঙামাটিতে আগে তেমন ছিল না। এই জেলায় জলপাইয়ের ফলন ভালো হওয়ায় চাষাবাদে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে চাষিদের মধ্যে। একটি গাছ থেকে কমপক্ষে দেড় থেকে দুই মণ জলপাই পাওয়া যায়। বাজারে দাম ভালো থাকায় চাষিদের মুখে হাসি ফুটেছে। একই সঙ্গে রাঙামাটি থেকে জলপাই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, এই জেলার জমি ও আবহাওয়া জলপাই চাষের জন্য বেশ ভালো। রাঙামাটি জেলায় প্রত্যেকটি বাড়িতে একটি-দুইটি করে জলপাই গাছ দেখা যায়। এর বিস্তার ঘটানো গেলে বাণিজ্যিক প্রসার ঘটানো সম্ভব।
জেলার লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা গেছে, মৌসুমি ব্যবসায়ীরা গাছ থেকে জলপাই সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন। পাইকাররা বাড়ি বাড়ি ঘুরে জলপাই সংগ্রহ করে এক জায়গায় একত্রিত করে বিভিন্ন জেলায় পাঠিয়ে দিচ্ছেন।
রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের সাজিব বলেন, পাহাড়ের দুই একর ঢালু জমিতে ৫০টির মতো জলপাই গাছের বাগান করেছি। শীতের শুরুতে গাছে ফল আসতে শুরু করে। পাইকারি দাম প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকা করে পাওয়া যায়। জলাপইয়ে লাভ বেশি। ফলে বাণিজ্যিকভাবে এই ফলের চাষ মন্দ নয়।
লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের সবুজ মিয়া বলেন, শখ করে বাড়ির পাশের জমির পাহাড়ি ঢালুতে ২০টি জলপাই গাছ লাগিয়েছি। এই গাছ দুই থেকে তিন বছরের মধ্যে ফল দেয়। জলপাই গাছে প্রচুর ফল আসে। এবার দুই লাখ টাকার জলপাই বিক্রি হয়েছে আমার। এই ফলের অনেক চাহিদা তাই বাজারে নিয়ে বিক্রি করতে হয় না, পাইকার বাড়িতে এসে জলাপই কিনে নিয়ে যান।
গুলশাখালী ইউনিয়নের ইদ্রিস জানান, দুই বছর আগে তিনি তিন একর জমিতে ১০৫টি জলপাই গাছ লাগান। প্রথমবারই ৩ লাখ টাকায় জলপাই বাগান বিক্রি করেছেন বলেও জানান তিনি।
রাঙামাটিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান বলেন, এবার এই জেলার ৫৯২ হেক্টর জমিতে ৬ হাজার ২০০ মেট্রিক টন জলপাই উৎপাদন হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫০০ কোটি টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












