কিশোরগঞ্জে শিশু মৃত্যুর ঘটনায় ২ চিকিৎসকের বিচার দাবিতে মানববন্ধন
চিকিৎসাধীন অবস্থায় সামীম ইয়াসার আফফান নামের সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের শাস্তি দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে শিশু অধিকার সুরক্ষা মঞ্চ, পরিবার ও এলাকাবাসী। অগতকাল ইয়াওমুল ইছনাইনল আযীম (সোমবার) জেলা ও দায়রা জজ আদালতের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ২৫ এপ্রিল মেডিল্যাব হেলথ সেন্টার লিমিটেডের চিকিৎসক মুহাম্মদ তৌফিকুল ইসলাম সুমন ও অ্যানেসথেসিয়া চিকিৎসক আবু তাহের মিঞা আফফানের শারীরিক বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন দেখে টনসিল ও অ্যাডিনয়েড অস্ত্রোপচারের পরামর্শ দেন। ওই দিন রাতেই অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে আফফানের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকেরা জানান, আফফান নিউমোনিয়ায় আক্রান্ত। এই অবস্থায় অস্ত্রোপচার করার সিদ্ধান্ত ঠিক হয়নি। ইউনিভার্সেল মেডিকেলে ২১ দিন চিকিৎসাধীন থাকার পর ১৭ মে মারা যায় আফফান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।