বাংলাদেশের সব খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৪ জুন, ২০২৪ খ্রি:, ২১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বাংলাদেশের এনার্জি, খাদ্য, আধুনিক অর্থনীতি, কৃষিসহ সব ধরনের খাতেই বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিনিধি দল। এদিকে পদ্মা সেতু, মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন এখন দৃশ্যমান; যা নতুন করে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে পশ্চিমাদের নজর কেড়েছে। তাই এবার ঢাকা সফরে এসেছে ৩০টিরও বেশি মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধি। যেখানে আছে অ্যামাজান প্রাইম, উবার থেকে শুরু করে এক্সসেলারেট এনার্জির মত কোম্পানিও।
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কেশাপ। সে জানায়, করনীতি যত ব্যবসাবান্ধব হবে তত বেশি বিনিয়োগ আসবে।
সে আরও জানায়, সম্পদের সুষ্ঠ ু ব্যবহার ও নির্দিষ্ট লক্ষ্যের জন্য অসীম সম্ভাবনার দেশ হিসেবে বাংলাদেশ পরিণত হয়েছে। এ দেশে বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক কোনো বিষয় বাধা হয়ে দাঁড়াবে না।
ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশ যে অভূতপূর্ব অবস্থান গড়ে তুলেছে, তা দেখার মতো বলে মন্তব্য করে অতুল কেশাপ। বর্তমানে এ পেশায় বাংলাদেশের প্রায় ৭ লাখ লোক কাজ করে, যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই।
দেড় দশকের বেশি সময় ধরে মার্কিন এই কূটনৈতিক কাজ করেছে দক্ষিণ এশিয়ায়। তার ভাষ্য, অন্যদের যেখানে সঠিক নীতি গ্রহণে হিমশিম অবস্থা, তখন সগৌরবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
তবে স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে কাদের বিনিয়োগ বেশি নেবে, সে সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে বলে মন্তব্য করে অতুল কেশাপ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)