কিশোরগঞ্জে ব্ল্যাক কুইন তরমুজ চাষে তরুণ কৃষকের সাফল্য
, ২৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
জেলার পাকুন্দিয়া উপজেলার চ-িপাশা গ্রামের তরুণ কৃষক আবু বকর সিদ্দিক মৌসুমের আগেই ব্ল্যাক কুইন জাতের তরমুজ চাষ করে রীতিমতো চমক দেখিয়েছেন। মাত্র ৭০ দিনে ৪০ শতাংশ জমি থেকে তিনি এক লাখ টাকার বেশি আয় করেছেন।
সরেজমিনে দেখা গেছে, তার জমিতে মাচার নিচে ঝুলছে কালো রঙের ভিন্ন আকারের তরমুজ। ভেতরে টকটকে লাল আর স্বাদে মিষ্টি হওয়ায় জেলার বিভিন্ন স্থান থেকে পাইকাররা সরাসরি জমি থেকে কিনতে ভিড় করছেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, এই জাতের তরমুজ চাষে খরচ কম, অথচ লাভ অনেক বেশি। প্রতি বিঘায় ৩০-৩৫ হাজার টাকা খরচ করে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। এ কারণে উপজেলায় চাষ বাড়ছে। চলতি মৌসুমে ১৫ বিঘা জমিতে তরমুজ আবাদ হয়েছে, যার বেশিরভাগই চ-িপাশা এলাকায়। কৃষিকে বাণিজ্যিক করার অংশ হিসেবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের নিয়মিত সহায়তা দিয়ে যাচ্ছেন।
আবু বকর বলেন, কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের পরামর্শে তিনি এই জাতের তরমুজ চাষ করেন। খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। ইতোমধ্যেই এক লাখ টাকার বিক্রি হয়েছে, মৌসুম শেষে বিক্রি হবে আড়াই থেকে তিন লাখ টাকার মতো। এতে দেড় লাখ টাকা পর্যন্ত লাভ হবে বলে আশা করছেন।
তিনি আরও বলেন, আগে ধান বা সবজি চাষ করতেন কিন্তু লাভ কম হতো। তরমুজ চাষে ভালো আয় হওয়ায় আশপাশের যুবকরাও এখন তার মতো ব্ল্যাক কুইন চাষ শুরু করেছেন।
স্থানীয় কৃষক হযরত আলী জানান, আবু বকরের সাফল্য দেখে তিনিও আগামী মৌসুমে তরমুজ আবাদ করবেন।
চ-িপাশা ব্লকের উপসহকারী কর্মকর্তা বলেন, আমরা মাঠে থেকেই কৃষকদের শেখাচ্ছি কীভাবে কম খরচে ভালো ফলন পাওয়া যায়। উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলমও নিয়মিত মাঠে গিয়ে কৃষকদের দিকনির্দেশনা দিচ্ছেন।
পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এবার উপজেলায় ১৫ বিঘা জমিতে ব্ল্যাক কুইন আবাদ হয়েছে। কৃষকরা ভালো দাম পাচ্ছেন। ব্ল্যাক কুইন জাতটি তাইওয়ান থেকে আনা, প্রতিটি ফলের গড় ওজন ৩ থেকে ৫ কেজি। শীত বাদে সারা বছরই এই জাতের তরমুজ চাষ করা যায়। আগামীতে আরও বেশি জমিতে আবাদ বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)