ব্যস্ত মহানগরে শান্ত রূপ, রাজপথ রিকশার দখলে
, ২৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
মধ্যদুপুর। সাধারণ দিনে এসময় রাজধানীর যে সড়কগুলো গাড়ির হর্ন, যানজট আর মানুষের ছুটোছুটিতে মুখরিত থাকে, সেখানে দেখা গেল ভিন্ন চিত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ ব্যস্ত মহানগরে হঠাৎ নেমে এলো শান্ত রূপ। রাজপথ দখলে নিল পায়ে টানা ও ব্যাটারিচালিত অটোরিকশা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন প্রধান সড়কে দেখা গেল এক রিকশাচালক ফাঁকা রাস্তায় যাত্রী নিয়ে এগিয়ে যাচ্ছেন নির্ভার ভঙ্গিতে।
কৌতূহলবশত রিকশাটি থামাতে বললে হকচকিয়ে গান থামিয়ে চালক নিচু গলায় বলেন, ‘স্যার, আমি আশকোনা এলাকায় রিকশা চালাই। জানি, এই রাস্তায় রিকশা নামা নিষেধ। কিন্তু আজ নির্বাচনের কারণে বাস চলাচল বন্ধ, তাই এখানে নামছি।’
রিকশায় থাক যাত্রীরা হেসে চালকের পক্ষ নেন। বলেন, ‘ওর কোনো দোষ নেই। সকালেই ভোট দিয়েছি। ফাঁকা রাস্তায় একটু ঘুরে দেখার ইচ্ছা বলেই তাকে রাজি করিয়েছি।’
ট্রাফিক পুলিশ ধরেনি- এ প্রশ্নে চালকের জবাব, ‘আজ মনে হয় তাদের ছুটি। রাস্তায় কাউকে দেখলাম না।’ কথা শেষ করেই আবার ধীরগতিতে এগিয়ে যান তিনি।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সরকারি ছুটি। ভোট নির্বিঘœ করতে নির্বাচন কমিশন মোটরসাইকেল, ট্যাক্সি ক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জরুরি পরিবহন ছাড়া অধিকাংশ যানবাহন বন্ধ থাকায় রাজধানী ঢাকার চেনা কোলাহল স্তব্ধ হয়ে আছে।
আজিমপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ঘুরে দেখা গেছে, অধিকাংশ রাস্তাঘাটে বিরাজ করছে নীরবতা। যে শহর সাধারণত কাকডাকা ভোর থেকেই ব্যস্ততায় জেগে ওঠে, সেখানে ধীর-স্থির পরিবেশ দেখা গেছে। চোখে পড়েছে মূলত রিকশার চলাচল।
বিভিন্ন এলাকায় ভোটারদের বাড়ি থেকে রিকশায় করে কেন্দ্রে নিয়ে যেতে দেখা গেছে প্রার্থীদের সমর্থকদের। ভোট শেষে আবার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও ছিল কোথাও কোথাও।
সরকারি ছুটির দিনটিতে কেউ কেউ ভোট দিয়ে কাছের আত্মীয়-স্বজনের বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। গণপরিবহন প্রায় বন্ধ থাকায় রিকশা ও অটোরিকশাচালকদের ব্যস্ততা কাটছে সবচেয়ে বেশি। যাত্রীরা জানিয়েছেন, স্বাভাবিক দিনের তুলনায় ভাড়া কিছুটা বেশি চাওয়া হচ্ছে। তবে চালকদের ভাষ্য- আজ অন্যদিনের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)