‘কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে’
নিজস্ব প্রতিবেদক:
জুলাই সনদে স্বাক্ষরই জাতীয় ঐক্য নয়, জাতীয় ঐক্যের নামে জাতীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ। সে বলেছে, সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করবে জাতীয় শ্রমিক শক্তি। শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমে শ্রমিকরা সবথেকে বেশি নির্যাতিত হয়েছিল। জাতীয় শ্রমিক শক্তি সারা বাংলাদেশের শ্রমিকদের মুক্তি এবং মর্যাদা প্রতিষ্ঠিত করবে।
গতকাল জুমুয়াবার রাজধানীর বাংলামোটরে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেছে সে।
নাহিদ বলেছে, কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে, এটা জাতীয় ঐক্য নয়। সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত স্বার্থের ভিত্তিতে লড়াই-ই হলো জাতীয় ঐক্য।
এ সময় কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে উল্লেখ করে সে অভিযোগ করে, জাতীয় ঐকমত্য কমিশনে শ্রম কমিশন ও স্বাস্থ্য কমিশন নিয়ে আলোচনা হয়নি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।