কিছু ব্যক্তিকে ‘সন্ত্রাসবাদী’ চিহ্নিত করে ‘র’ তালিকা দিতো
আমি সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে জানতে পারি যে, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকির ছত্রছায়ার ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ (জঅড)-এর কিছু ব্যক্তি নিয়মিত ডিজিএফআইয়ের অফিস ভিজিট করে এবং সেখানে যে সাতটি মিটিং রুম ছিলো- তার একটিতে তাদেরকে কাজ করতে দেয়া হতো। তারা বিভিন্ন সময়ে কিছু ব্যক্তিকে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে চিহ্নিত করে তার তালিকা ডিজিএফআইয়ের কাছে দিতো। এ লিস্টের ওপর ডিজিএফআই কোনো কার্যকরী ব্যবস্থা নিয়েছে কি না-তা আমার জানা নেই বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
শতাধিক গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ইকবাল করিম ভূঁইয়া দ্বিতীয় দিনের সাক্ষ্য দিয়েছেন। এ মামলায় ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য প্রদান শেষ হয়েছে। তাকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করার জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ নেয়া হয়।
জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া র্যাবের অফিসারের বিরুদ্ধে ৩টি চাঞ্চল্যকর ঘটনা তুলে ধরেছেন। তিনি বলেন, ‘একজন কনিষ্ঠ অফিসার র্যাব থেকে প্রত্যাবর্তনের পরে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার অফিসে আসেন। র্যাব থেকে যারা ফিরে আসতো তাদেরকে আমি প্রথম প্রশ্ন করতাম যে, তারা কতজন মানুষ হত্যা করেছে? এই অফিসারকে আমি একই প্রশ্ন করেছিলাম। সে উত্তরে বললো ছয়জন। আমি জিজ্ঞাসা করলাম- ছয় জনকে কি তুমি সরাসরি হত্যা করেছো? উত্তরে বললো- দুই জনকে সে সরাসরি হত্যা করেছে এবং বাকি চার জনকে হত্যার সময় সে সেখানে উপস্থিত ছিলো। আমি জিজ্ঞাসা করলাম- প্রতি হত্যার জন্য কত টাকা করে পেয়েছো? উত্তরে সে বললো- দশ হাজার। আমি জিজ্ঞাসা করলাম- টাকা নিয়ে কি করেছো? উত্তরে সে বললো টাকাগুলো সে গ্রামের মসজিদে অনুদান হিসেবে দিয়েছে। আমি অনুধাবন করতে পারলাম যে, এই কাজগুলো সে ইচ্ছার বিরুদ্ধে করেছে এবং অপরাধবোধ থেকে সে টাকাগুলো মসজিদে দান করেছে।’
দ্বিতীয় ঘটনাটি উল্লেখ করে ইকবাল করিম ভূঁইয়া বলেন, ‘একজন লে. কর্নেল আমার সঙ্গে সাক্ষাতের জন্য আমার অফিসে আসেন। আমি তাকেও জিজ্ঞাসা করি কয়জনকে হত্যা করেছো? সে বললো ছয়জন। আমি তাকে জিজ্ঞাসা করলাম- কেন করেছো? উত্তরে সে বললো- ঊর্ধ্বতন অফিসারের আদেশ পালন করেছি। আমি তাকে জিজ্ঞাসা করলাম- আমি তোমার ঊর্ধ্বতন অফিসার কি না? সে বললো হ্যাঁ। আমি জিজ্ঞাস করলাম আমি যদি আমার....তোমাকে খেতে বলি খাবে কি না? সে বললো না। আমি তাকে জিজ্ঞাস করলাম নিরস্ত্র বেসামরিক ব্যক্তিকে হত্যা করা এবং .....খাওয়ার মধ্যে কোনটা নিকৃষ্ট? সে বললো নিরস্ত্র বেসামরিক ব্যক্তিকে হত্যা করা। আমি তাকে বললাম তাহলে কেন করেছো? উত্তরে সে নিশ্চুপ থেকেছে।’
তৃতীয় ঘটনাটি উল্লেখ করে তিনি বলেন, ‘একজন মেজর যিনি আগে আমার সঙ্গে চাকরি করেছেন। র্যাবে পোস্টিং হওয়ার কিছুদিন পর তিনি আমার সঙ্গে সেনাভবনে দেখা করেন। তার আগের একটি ঘটনা আমার কর্ণপাত হওয়ার কারণে আমি তাকে সে বিষয়ে জিজ্ঞাসা করি। ঘটনাটি ছিলো হোটেল রেডিসনে চাকরিরত একটি মেয়েকে কিছু দুর্বৃত্ত রাতে বাড়ি ফেরার সময় ধর্ষণ ও হত্যা করে। র্যাব, যার মধ্যে উক্ত মেজরও ছিলো, সে ব্যক্তিদেরকে হত্যা করে। আমি তাকে জিজ্ঞাসা করি- তুমি আইন নিজের হাতে কেন তুলে নিয়েছো? সে বললো- এই ব্যক্তিগুলো সমাজবিরোধী ব্যক্তি এবং তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি তাকে বললাম- তুমি যে আইন ভঙ্গ করে তাদেরকে হত্যা করেছো তুমিওতো সমাজবিরোধী ব্যক্তি। সে এরপর নিশ্চুপ হয়ে যায়। পরবর্তীতে আমি তাকে প্রতিজ্ঞা করাই সে র্যাবে আর এই ধরনের কাজ করবে না।
তিনি আরও বলেন, আমি শুনেছি র্যাব যাদেরকে হত্যা করতো তাদের পেট চিরে নাড়িভুঁড়ি বের করে ইট পাথর বেঁধে নদীতে ডুবিয়ে দিতো বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন সাবেক এই সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।
আরও পড়ুন
সব ›
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।