কারাবন্দি সাংবাদিকদের মুক্তির জন্য ইউনূসকে সিপিজের আহ্বান
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি ও কাজে ফেরার সুযোগ দেওয়ার জন্য জরুরি পদক্ষেপ নিতে দেশটির প্রধান উপদেষ্টা ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে স্বাধীন সংবাদমাধ্যম সুরক্ষা সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। ইউনূসকে লেখা এক চিঠিতে নিউইয়র্কভিত্তিক সংস্থাটি এই আহ্বান জানায়।
চিঠিতে হত্যা মামলায় আটক চার সাংবাদিকের কথা আলাদাভাবে উল্লেখ করা হয়। তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সিপিজে দাবি করেছে।
আটক ব্যক্তিরা সংবাদ প্রকাশ ও রাজনৈতিক মতাদর্শের কারণে প্রতিশোধমূলক ব্যবস্থার শিকার দাবি করে চিঠিতে বলা হয়, তাদের বিরুদ্ধে আনা অভিযোগে “বিশ্বাসযোগ্য প্রমাণের ঘাটতি” রয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, সাংবাদিকদের পরিবারের বর্ণনা থেকে কাশিমপুর কারাগারের যে পরিবেশ সম্পর্কে জানা গেছে, তা যথেষ্ট উদ্বেগজনক। তাদের রাখা হয়েছে ৩৬ বর্গফুটের ছোট একটা কক্ষে, যেখানে দরজার পরিবর্তে রয়েছে লোহার শিক। ফলে ঠান্ডা আবহাওয়া ও মশাবাহিত রোগে তারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। তাদের ঘুমাতে হয় কোনও গদি ছাড়া কংক্রিটের মেঝেতে। আর যা খেতে দেওয়া হয়, তা তো পরিমাণে অপ্রতুল এবং প্রায়ই অখাদ্য।
বন্দিদের স্বাস্থ্যের উদ্বেগ জানিয়ে চিঠিতে বলা হয়, ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ ও স্লিপ অ্যাপনিয়ার মতো গুরুতর অসুখে আক্রান্ত ব্যক্তিরা মাসের পর মাস আটক রয়েছেন। অথচ কারাগারে কোনও নিয়মিত ডাক্তার এবং স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা নেই। পরিবার না পাঠালে তারা প্রয়োজনীয় ওষুধও পান না।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।