মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

একের পর এক অনিয়ম-দুর্নীতিতে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের নাম

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, সকাল ৭:৪৮

নিজস্ব সংবাদদাতা:
একের পর এক অনিয়ম-দুর্নীতির ঘটনায় উঠে আসছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তা-কর্মচারীদের নাম। কেউ রক্ষকের বদলে ভক্ষক হয়ে নিজেই জড়িয়েছে ইয়াবা কারবারে; কেউ হয়ে পড়েছে মাদকাসক্ত; আবার কেউ টাকা নিয়ে আসামি ছেড়ে দিচ্ছে। এ ছাড়া অভিযানের সময় টাকা লুট, জব্দ ইয়াবা গায়েব করা, নির্দোষ ব্যক্তিকে মাদক দিয়ে ফাঁসানোর মতো ঘটনাও রয়েছে। সেই সঙ্গে রয়েছে চাকরি ছেড়ে দেওয়ার পর ‘নথিপত্র জালিয়াতি’ করে এক কর্মীকে পুনর্বহালের অভিযোগ। ঘটনাগুলো নজরে আসার পর কর্তৃপক্ষ ব্যবস্থা নিলেও এ ধরনের ঘটনা বেড়েই চলেছে।
ডিএনসি সূত্র বলছে, চলতি বছর এ পর্যন্ত শৃঙ্খলা পরিপন্থি কর্মকা-ের ঘটনায় ৫৭টি বিভাগীয় মামলা হয়েছে। এর মধ্যে একটিতে গুরুদ- হিসেবে এক বছরের ইনক্রিমেন্ট স্থগিত করা হয়েছে। আরেক মামলায় শুধু তিরস্কার করা হয়েছে, যা লঘুদ-। বাকি ৫৫ মামলার কার্যক্রম এখনও চলমান।
এ বিষয়ে ডিএনসির সহকারী পরিচালক (জনসংযোগ) মোস্তাক আহমেদ বলেন, কোনো অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুধু সাময়িক ব্যবস্থাতেই শেষ নয়। তদন্ত হচ্ছে, বিভাগীয় মামলা হচ্ছে। যেমন, টাঙ্গাইলের ঘটনায় সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্তের পাশাপাশি তদন্ত চলমান।
সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি চট্টগ্রামের পটিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ ডিএনসির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি চট্টগ্রাম ‘খ’ সার্কেলে পটিয়ার মুজাফফরাবাদ কার্যালয়ে কর্মরত ছিলো। ৮ নভেম্বরের এ ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। ১০ নভেম্বর মামুনকে সাময়িক বরখাস্ত করে ডিএনসি। সংশ্লিষ্ট সূত্র বলছে, সে মাদক কারবারিদের সঙ্গে সখ্য গড়ে তুলেছিলোু। পেশাগত পরিচয় কাজে লাগিয়ে এবং সংস্থার জ্যাকেট, ক্যাপ, ওয়াকিটকি ব্যবহার করে তিনি নিরাপদে মাদক বহনে কারবারিদের সহায়তা করতো।
পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। মামলায় ডিএনসির এএসআই মামুনকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এখনও মামলাটির তদন্ত চলছে।
এ ঘটনার দুই সপ্তাহ আগেই মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকসহ আটক দুই ব্যক্তিকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে তোলপাড় হয়। জানা যায়, ২১ অক্টোবর ভোরে ডিএনসি মানিকগঞ্জ জেলা কার্যালয়ের এসআই রফিকুল ইসলামসহ ১০ সদস্যের একটি দল সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ি এলাকায় অভিযান চালায়। তখন মাদক কারবারে জড়িত অভিযোগে দুজনকে আটক করে তারা। স্থানীয়দের অভিযোগ, মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে লোকজন অভিযানকারী দলটিকে ৯ ঘণ্টা আটকে রাখেন। এলাকাবাসীর চাপে পরে এসআই রফিকুল সেই টাকা ফিরিয়ে দিতে বাধ্য হন।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং কর্মকর্তাদের উদ্ধার করে। এ ঘটনায় এসআই রফিকুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় ডিএনসি প্রধান কার্যালয়।
এর আগে জুলাইয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকবিরোধী অভিযানে সাড়ে আট লাখ টাকা লুটের ঘটনায় ডিএনসি জেলা কার্যালয়ের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলো- পরিদর্শক সিরাজুল ইসলাম, উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান ও সহকারী উপপরিদর্শক জিয়াউর রহমান।
A

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে