কারাদণ্ড থেকে বাঁচতে আদালতকে ‘বোকা’ বানালো যুবলীগ নেতা
, ০৫ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
মাদক মামলায় সাত বছরের জেল হয় রাজধানীর উত্তরার প্রয়াত হাশেম চেয়ারম্যানের ছেলে নাজমুলের। কাগজ-কলমের তথ্য বলছে, নিম্ন আদালতে আত্মসমর্পণ করে মাত্র ১১ দিন জেল খাটে সে। এরপর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আছে মুক্তাবস্থায়।
অথচ বাস্তব ঘটনা পুরোপুরি ভিন্ন। মূল আসামি নাজমুলের পরিবর্তে বদলি জেল খেটেছে অন্যজন। এখন আদালতকে ভুল বুঝিয়ে সাত বছরের সাজা থেকেও অব্যাহতি নেওয়ার চেষ্টা করছে মূল আসামি নাজমুল। এমন চাঞ্চল্যকর তথ্য ধরা পড়েছে অনুসন্ধানে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাৎক্ষণিকভাবে আনোয়ার হোসেন নামে একজন ধরা পড়ে। তবে পালিয়ে ছিলো আরেক অভিযুক্ত নাজমুল। পরে অভিযোগ প্রমাণ হলে, আদালতের রায়ে দ-িত হয় দুজনই।
প্রমাণ পাওয়া গেছে, আসামি নাজমুল হাসান আদতে জেলে প্রবেশই করেননি। তার নাম নিয়ে ২০২৩ সালের ৯ আগস্ট আত্মসমর্পণের পর মৌখিক চুক্তিতে জেল খাটে মিরাজ। এমনকি তাদের দুজনের বয়সের পার্থক্যও ১০ বছর। নাজমুলের বয়স ৩৩ আর মিরাজের বয়স মাত্র ২৩।
সহজ স্বীকারোক্তি দিয়ে মিরাজ বলে, ফরিদ নামে একজন তাকে নাজমুলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এর পর হয় মৌখিক চুক্তি। প্রলোভোন দেখানো হয়, অঢেল টাকা-পয়সা আর গাড়ি-বাড়ির। এসবের লোভেই নাজমুলের পরিবর্তে জেল খাটে।
তবে এসবের কিছুই পায়নি নাজমুল। বদলি জেল খাটার বিনিময় চাইতে গিয়ে উল্টো মামলার শিকার হয় আরেক দফা। আবারও জেলে যেতে হয় তাকে।
এদিকে মিরাজ যখন মৌখিক চুক্তির অর্থ পাচ্ছে না, তখন মাদকের মামলা থেকে নিজেকে পুরোপুরি মুক্ত করতে প্রায় সব আয়োজন শেষ করে এনেছে নাজমুল। হাইকোর্টে তার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রমজান খানের কথাবার্তাও রহস্যজনক।
আইনজীবীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে সে বলে, আপনার এগুলো নিয়ে এত কী? এসব তো আপনারা প্রমাণ করতে পারবেন না। সব প্রমাণ রয়েছে জানালে তিনি আরও বলেন, এসব জানলেও লাভ নেই। আসামি বের হয়ে গেছে।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, উত্তরায় জমিদখল, রাজউকের প্লটদখল, জাল-জালিয়াতি ও কিশোর গ্যাং পরিচালনাসহ আরও বিভিন্ন অপরাধের অভিযোগ আছে নাজমুলের বিরুদ্ধে। উত্তরা পশ্চিম ও তুরাগ থানার একাধিক মামলার আসামিও সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)