কারখানার টাকা দিতে পারছিল না ৫ ব্যাংক, ৮৮৬ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:
পোশাক খাতের শ্রমিকদের দুই মাসের (আগস্ট ও সেপ্টেম্বর) বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে ৮৮৬ কোটি টাকা ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) অনুরোধের পরিপ্রেক্ষিতে এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) মাধ্যমে এই অর্থ ছাড় করা হয়েছে।
বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, সম্প্রতি তীব্র তারল্য সংকটে থাকা পাঁচটি সংকটাপন্ন ব্যাংক পোশাক কারখানাগুলোর রপ্তানি আয় সময়মতো পরিশোধ করতে পারছিল না। এর ফলে, সংশ্লিষ্ট কারখানাগুলোও তাদের শ্রমিকদের পাওনা মেটাতে পারছিল না।
এমন পরিস্থিতিতে পোশাক রপ্তানিকারকদের আর্থিক কার্যক্রমে সৃষ্ট অচলাবস্থা নিরসনে গত ২৬ আগস্ট বাংলাদেশ ব্যাংক ভবনে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ। এর ফলশ্রুতিতে বাংলাদেশ ব্যাংক ৮৮৬ কোটি টাকা অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।