কাফিরদের চুক্তির ফাঁদ ও একটি অগোচর সাম্রাজ্যবাদের কথা
, ০৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিশেষ প্রতিবেদন
বিশ্বের মানচিত্রে কোনো রাজদ- নেই নেই কোনো পুরনো বাজকীয় মুকুট। তবুও পৃথিবীর দূর-দূরান্তের অনেক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলো যেন এক অলৌকিক নিয়মে এক অদৃশ্য ডাকাতের হাতে বন্দী। আধুনিক যুগের সাম্রাজ্য জয়ে আর কামান কিংবা ভারী অশ্বারোহী বাহিনীর প্রয়োজন হয় না, কয়েকটি ফাউন্টেন পেনের সোনালী নিব মসৃণ বন্ড পেপার এবং কিছু প্রহসনময় চুক্তির ধারাই যথেষ্ট। আমেরিকা বিশ্বমঞ্চে এমন এক ডাকাত যে ডাকাতির স্মারক হিসেবে সার্বভৌমত্বের হাতকড়া পরিয়ে দেয়, আর স্বাধীন রাষ্ট্রগুলো স্বতঃস্ফূর্তভাবে রূপ নেয় তার আধুনিক করদ রাজ্যে।
এই সূক্ষম মায়াজালের প্রথম ষড়যন্ত্র শুরু হয় নিরাপত্তা ও প্রতিরক্ষার মোড়কে। যেন এক অলৌকিক অদৃশ্য ছাতা, যা মাথার ওপর মেললেই বদলে যায় দেশের মানচিত্র। চুক্তির পাতায় লেখা থাকে আমরা তোমাদের রক্ষা করব। কিন্তু সেই সুরক্ষার বিনিময়ে নিঃশব্দে লিখে নেওয়া হয় মাটির নিচের সার্বভৌমত্ব। জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার কথাই ধরা যাক। 'স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট (এসওএফএ) নামক এক অদদ্ভুত আইনি প্রতারণার মাধ্যমে তাদের ভূখ-ে মার্কিন ঘাঁটির যে বীজ বপন করা হয়েছিল, তা আজ এমন এক বটবৃক্ষ যা তাদের দেশের সার্বভৌম আইনকেও অকার্যকর করে দেয়। নিজস্ব মাটিতে দাঁড়িয়েও সেই দেশের সরকার নিজ বিচারব্যবস্থা প্রয়োগ করতে পারে না: মার্কিন বুটের তলায় চাপা পড়ে থাকে তাদের সংবিধান।
ডিজিটাল ও কৌশলগত ভূ-রাজনীতিতে এই মায়াজাল আরও গভীর। ‘লেমোয়া’ কিংবা ‘কমকাসা’ -এর মতো শব্দ সংক্ষেপগুলো যেন আধুনিক যুগের কোনো তান্ত্রিক মন্ত্র। সুরক্ষার আধুনিকতার লোভ দেখিয়ে এমন সব ডাটা-শেয়ারিং এবং লজিস্টিক চুক্তিতে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়, যার ফলে সংশ্লিষ্ট দেশটির পুরো সামরিক স্নায়ুতন্ত্র নিঃশব্দে ওয়াশিংটনের সার্ভারে যুক্ত হয়ে যায়। বাহ্যিকভাবে দেশটি স্বাধীন, আকাশে ওড়ে তার নিজস্ব পতাকা; কিন্তু তার সামরিক বাহিনীর চোখ, কান এবং সিদ্ধান্ত নেওয়ার মস্তিষ্কটি বন্দি হয়ে থাকে সুদূর ট্রানজিশনাল নেটওয়ার্কে।
দেশের অর্থনৈতিক অঙ্গনে এই রূপকথা আরও বেশি বাস্তব। সাহায্য ও মুক্তবাণিজ্যের নামে আসে সুদের অদৃশ্য শিকল। ঋণের কিস্তির সাথে সাথে লিখে দেওয়া হয় নীতি-নির্ধারণের ক্ষমতা। স্বাধীন অর্থমন্ত্রীরা তাদের বাজেট প্রস্তুত করে সুদূর ইহুদীবাদি দেশের দিকনির্দেশনা অনুযায়ী। স্বাধীন বাজার ব্যবস্থা তৈরির গল্প বলে আসলে তৈরি করা হয় ডলার-নির্ভরতার এমন এক বন্ধ্যা পথ, যা থেকে বের হওয়ার কোনো মানচিত্র থাকে না চুক্তিবদ্ধ দেশের।
ইতিহাসের পুরনো শাসকরা বিজিত শাসক থেকে সোনা বা বার্ষিক কর আদায় করত। আর এই আধুনিক ইহুদী মার্কিন ডাকাতিতে করদ রাষ্ট্রগুলো স্বজ্ঞানে দিয়ে দেয় তাদের তেল, তাদের ভৌগোলিক কৌশলগত অবস্থান, এবং তাদের নিজস্ব সিদ্ধান্তের স্বাধীনতা।
চুক্তির টেবিলের আলো যখন নেভে এবং কালির দাগ শুকিয়ে যায়, তখন স্বাধীন দেশগুলো আয়নায় তাকিয়ে নিজেদের চিনতে পারে না- তারা বুঝতে পারে, কাগজের এক ফোঁটা কালির ওজন কখনো কখনো আস্ত একটি ভূখ-ের চেয়েও ভারী হয়, আর স্বাধীন দেশের বেওকুফ নাগরিকেরা বুঝতেও পারে না যে নিজেদেরই স্বাধীন রাজপ্রাসাদে তারা আজ এক একজন খাজনা দেওয়া প্রজা।
-মুহম্মদ শামসিত তাবরিজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমসাময়িক ঘটনা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্ভ্রমহরণে শিশুর মৃত্যুর অভিযোগ, কিশোর আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অন্যান্য দেশে উড়াল সেতু ভেঙ্গে ফেলা হচ্ছে; আর বাংলাদেশ সরকার ফ্লাইওভার তৈরি করছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানির জন্য ভারতের মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নেই:
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যত্রতত্র পূজা মন্ডপ কেন?
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলমানদের উপর কাফিরদের নির্যাতনের কারণ উদঘাটন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনপন্থী আন্দোলন দমনে অস্ত্র তৈরি প্রতিষ্ঠানের পরামর্শ নিচ্ছে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৬ মাসই বন্ধ থাকলে, মামলাজট ছুটবে কিভাবে?
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ ধরণের পেপার-পত্রিকাগুলো প্রকাশ হয় কিভাবে?
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আপনি কতটুকু মুসলমান...?
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকান্ড কিছু দেখলেই অবনত হওয়া নত হওয়া একটি বদ খাছলত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সমন্বিত অক্ষ ও বাংলাদেশের অবস্থান
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












