তদন্ত প্রতিবেদনে তথ্য:
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
, ০৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২০ জুন, ২০২৬ খ্রি:, ০৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রায় এক দশক পরও আন্তর্জাতিক অর্থ লেনদেন ব্যবস্থায় একাধিক দুর্বলতা রয়ে গেছে। ওই ঘটনার পর কিছু নিরাপত্তাব্যবস্থা উন্নত করা হলেও আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি।
রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদনে এসব উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহৃত কয়েকটি সফটওয়্যার আন্তর্জাতিকভাবে সবচেয়ে নির্ভরযোগ্য বা সর্বোচ্চ নিরাপত্তাসম্পন্ন নয়। সর্বনি¤œ দরদাতার কাছ থেকে সফটওয়্যার কেনার প্রবণতা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। প্রতিবেদনে বিশে^র শীর্ষমানের নিরাপত্তা প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়ে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি নিরাপত্তায় খরচের চেয়ে মানকে অগ্রাধিকার দেওয়া জরুরি।
প্রতিবেদনে আরও বলা হয়, কয়েকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তাব্যবস্থা এখনো পূর্বনির্ধারিত বা সাধারণভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রতিটি নিরাপত্তাব্যবস্থা আলাদা করে কাস্টমাইজ করা প্রয়োজন। তা না হলে সাইবার হামলা শনাক্ত ও প্রতিরোধে দুর্বলতা থেকে যেতে পারে। কমিটির পরিদর্শনের সময় কিছু আধুনিক নিরাপত্তা যন্ত্র সংযুক্ত অবস্থায় পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এগুলো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তদন্ত দল দ্রুত এসব ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালুর সুপারিশ করেছে।
প্রতিবেদনে অবকাঠামোগত ঝুঁকিও তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, সার্ভার কক্ষের কাছাকাছি একটি সভাকক্ষে একাধিক সার্ভার স্থাপন করা হয়েছে, যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণের আলাদা ব্যবস্থা নেই। সার্ভার কক্ষের আশপাশের এলাকা তুলনামূলকভাবে সংকীর্ণ হওয়ায় আগুন বা অতিরিক্ত তাপমাত্রা হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। সার্ভার কক্ষের পাশে ছোট একটি রান্নাঘর ও খাবার গরম করার ব্যবস্থা নিয়েও প্রতিবেদনে উদ্বেগ জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, খাবারের উচ্ছিষ্ট থেকে ইঁদুরের উপদ্রব তৈরি হতে পারে। এতে ফাইবার ও তথ্য পরিবহনকারী তার ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই সার্ভার কক্ষের আশপাশে রান্না, খাবার সংরক্ষণ বা খাবার গরম করার ব্যবস্থা না রাখার সুপারিশ করা হয়েছে।
দক্ষ তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের ঘাটতি থাকার বিষয়টি তদন্ত দলের কাছে স্বীকার করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। প্রতিবেদনে এ ক্ষেত্রে জনবল বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান তথ্যকেন্দ্র অকার্যকর হলে বিকল্প তথ্যকেন্দ্র চালু করতে অন্তত দুই ঘণ্টা সময় লাগে। এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা বা সেবার মানসংক্রান্ত চুক্তি আছে কি না, তা কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি। তদন্ত দল এটিকে বড় ঝুঁকি হিসেবে দেখেছে। প্রতিবেদনে জরুরি কয়েকটি সুপারিশও করা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়ের জন্য প্রবেশাধিকার নিশ্চিত করা, উন্নত নিরাপত্তা যন্ত্র ব্যবহার, বহিরাগত যন্ত্র ও মোবাইল ফোন সীমিত করা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নজরদারি চালু, নিয়মিত ঝুঁকি মূল্যায়ন, ক্যামেরার তথ্য একাধিক স্থানে সংরক্ষণ এবং ব্যবহারকারীর আচরণ পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামরিক জীবনে দ্বীনি অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম -সেনাপ্রধান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












