আরও বিস্তৃত হয়েছে দাবানল:
কানাডার পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে আরো লোক সরিয়ে নেয়ার নির্দেশ
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১২ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১২ মে, ২০২৩ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কানাডার পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় নতুন করে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কর্তৃপক্ষ ১শ’টিরও বেশি সক্রিয় দাবানল চিহ্নিত করার পর এমন নির্দেশ দেয়া হলো। খবর এএফপি’র।
খবরে বলা হয়, আলবার্টার প্রায় ৩০ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে। সেখানে এখনো দুই ডজনেরও বেশি দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
সেখানের পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ আখ্যায়িত করে আলবার্টার প্রধানমন্ত্রী ড্যানিয়েল স্মিথ জরুরি অবস্থা ঘোষণা করেছে।
বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী অঞ্চলগুলোর অন্যতম এ প্রদেশে উষ্ণ তাপমাত্র ও খরা পরিস্থিতি বিরাজ করছে। সত্যিকার অর্থে এমন অসহনীয় তাপমাত্রার কারণে এসব দাবানলের সূত্রপাত।
আলবার্টার দাবানল সংস্থার মুখপাত্র, ক্রিস্টি টুকার বলেছে, ‘প্রদেশের দক্ষিণ অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের হওয়ায় দমকল কর্মীদের সেখানে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। সেখানে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়ার কারণে এর আগে ওই এলাকায় যাওয়া প্রায় অসম্ভব ছিল।
তিনি আরো বলেন, এ প্রদেশের উত্তর অংশেও অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।
খবরে বলা হয়, উত্তর আলবার্টার ফক্স লেক এলাকায় ভয়াবহ দাবানলে ২০টি বাড়ি, একটি দোকান ও একটি পুলিশ স্টেশন পুড়ে গেছে এবং এমন পরিস্থিতির মুখে সেখানের কিছু বাসিন্দাকে নৌকা ও হেলিকপ্টারে করে সরিয়ে নিতে হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)