কানাডা: দাবানল মোকাবিলায় সামরিক সহায়তা চাইল আলবার্টা
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১০ মে, ২০২৩ খ্রি:, ২৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
দাবানল ছড়িয়ে পড়ার কারণে আগেই জরুরি অবস্থা ঘোষণা করেছিল কানাডার আলবার্টা প্রদেশ। তবে দাবানল কেবলই বাড়ছে এবং বিভিন্ন স্থানে সেটি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে দাবানল মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের কাছে সামরিক সহায়তার অনুরোধ জানিয়েছে প্রদেশটি।
দিন দু’য়েক আগে দুর্যোগময় এই পরিস্থিতিকে ‘অভূতপূর্ব’ বলেও অভিহিত করেছিল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘অভূতপূর্ব’ দাবানলে কানাডার ফেডারেল সরকারের কাছে সামরিক সহায়তার অনুরোধ করেছে আলবার্টা প্রদেশ। স্থানীয় সময় সোমবার বিকেল পর্যন্ত আলবার্টা প্রদেশজুড়ে ৯৪টি দাবানল জ্বলছে। আর এর মধ্যে ২৭টি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বলে মনে করা হচ্ছে।
দাবানল ভয়াবহ আকার ধারণ করায় ২৯ হাজারেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বলা হয়েছে। এর আগে দাবানলের কারণে প্রদেশটি গত সপ্তাহান্তে জরুরি অবস্থা ঘোষণা করে।
কুইবেক এবং অন্টারিওসহ অন্যান্য প্রদেশের অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য আলবার্টাতে গেছে। দাবানল এই প্রদেশের পশ্চিম এবং উত্তর অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে। এছাড়া রকি মাউন্টেইন ফুটহিলস বরাবর বেশ কয়েকটি এলাকাকেও গ্রাস করছে দাবানল।
দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ড্রেটন ভ্যালি ও ফক্স লেক। প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) পশ্চিমে ড্রেটন ভ্যালি এবং রাজধানী শহরের প্রায় ৫৫০ কিলোমিটার উত্তরে ফক্স লেক অবস্থিত।
আলবার্টা কানাডার একটি প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল। কিন্তু দাবানল ছড়িয়ে পড়ার পর প্রাথমিকভাবে সেখানে তেল ও গ্যাস কূপ এবং পাইপলাইন সিস্টেম বন্ধ হয়ে গেছে।
এতে করে কানাডার গ্যাস রপ্তানিও অনেকটা কমে গেছে। গত রোববার যুক্তরাষ্ট্রে কানাডিয়ান প্রাকৃতিক গ্যাস রপ্তানি ৬.৭ বিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। যা ২০২১ সালের এপ্রিল মাসের পর থেকে সর্বনিম্ন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












