কাতারে হামাস নেতাদের বিরুদ্ধে স্থল অভিযানে ‘অস্বীকৃতি’ জানিয়েছিলো মোসাদ!
আল ইহসান ডেস্ক:
কাতারের দোহায় হামাসের জ্যেষ্ঠ সদস্যদের বিরুদ্ধে পরিকল্পিত স্থল অভিযান পরিচালনা করতে ‘অস্বীকৃতি’ জানিয়েছিলো দখলদার ইসরাইলের সন্ত্রাসবাদী গুপ্তচর সংস্থা মোসাদ। গত জুমুয়াবার (১২ সেপ্টেম্বর) ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এই দাবি জানানো হয়।
এতে বলা হয়, সন্ত্রাসী মোসাদ গুপ্তচর সংস্থার প্রধান বার্নিয়া দোহায় হামাসের নেতাদের হত্যার জন্য পরিকল্পিত স্থল অভিযান পরিচালনা করতে অস্বীকৃতি জানিয়েছিলো।
বিষয়টি সম্পর্কে অবহিত দুই ইসরাইলি নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটন পোস্টকে বলেছে, মোসাদ প্রধান বার্নিয়া দোহায় হামাস নেতাদের হত্যার জন্য অভিযান চালানোর বিরোধিতা করে।
ইসরাইলি একটি সূত্র বলছে, এবার, মোসাদ স্থলভাগে এই হামলা চালাতে অনিচ্ছুক ছিল। সংস্থাটি কাতারকে হামাসের সাথে আলোচনায় একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে দেখে।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তারা হামাসের সকল নেতাকে খুঁজে বের করে হত্যা করার বিষয়ে একমত, তবে অনেকেই এই সপ্তাহের অভিযানের সময় নিয়ে প্রশ্ন তুলেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।