কাজে যোগ দিয়েছেন পুলিশ কর্মকর্তারা -ডিএমপি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার একজন পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ডিএমপির বিভিন্ন বিভাগের প্রধানসহ অনেক কর্মকর্তা কাজে যোগ দিয়েছেন। তারা সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন। কারও কোনো সমস্যা রয়েছে কিনা, কেউ নিহত বা আহত হয়েছেন কিনা, কারও কোনো দাবি-দাওয়া আছে কিনা- এসব বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
জনসংযোগ শাখার ওই সূত্রটি গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জানায়, আশা করা হচ্ছে ডিএমপির সব পুলিশ সদস্য দ্রুতই কাজে ফিরবেন। বিশেষ করে নতুন সরকারের শপথ হয়ে গেলে সব ধরনের জটিলতা ঠিক হয়ে যাবে।
সূত্রটি জানায়, একটি অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকের মধ্যে ভয় বিরাজ করছে। এই ভয় কাটাতে হবে। এর জন্য নাগরিক সমাজসহ সবাইকে সহযোগিতা করতে হবে।
ঘনিষ্ঠ সূত্রটি জানায়, গত কয়েকদিন সারা দেশে পুলিশ সদস্যরা দৃশ্যত মাঠে নেই। এতে করে প্রত্যেকটি গ্রাম-বাংলায় মারামারি-হানাহানি ও ডাকাতিসহ নানান ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটে চলেছে। পুলিশ এ সমাজের অপরিহার্য অংশ। পুলিশের কাজ অন্য কাউকে দিয়ে সম্ভব না।
এর আগে ডিএমপির জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যে পুলিশের সকল সদস্যকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)। দেশের চলমান পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন আইজিপি।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।