কাঁচা মরিচের দাম বেশি রাখায় ১১৮ ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯১ শামসী সন , ০৩ জুলাই, ২০২৩ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কাঁচা মরিচের দাম বেশি রাখায় ১১৮ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদের মোট ছয় লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ও মূল্য তদারকির জন্য সারাদেশে ৪৪টি বাজারে অভিযান চালায় অধিদপ্তর। গত সোমবার ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলাপর্যায়ে এ অভিযান চলে।
এরমধ্যে রাজধানীর কারওয়ান বাজার, গুলশান কাঁচাবাজার, বনানী বাজার, উত্তরা, বাড্ডা ও মহাখালী কাঁচাবাজার, পলাশী, হাতিরপুল কাঁচাবাজার এবং নিউমার্কেট এলাকায় মরিচের বিক্রয় ও ক্রয়মূল্য যাচাই করা হয়।
ঢাকা মহানগরে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তরের তিনটি টিম। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ ৪১টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
কাঁচা মরিচের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানান, মরিচের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। কোনো ঘাটতি নেই এবং মরিচের দাম ধীরে ধীরে কমে আসবে।
এদিকে আমদানির খবরে সোমবার থেকে কাঁচা মরিচের দাম কমতে শুরু করে। তখন দাম নামে ২০০ টাকার ঘরে। এরপর আজ (মঙ্গলবার) আবারও দাম বেড়েছে। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০-৩৬০ টাকা কেজি দরে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)