ছাত্রলীগ কর্মীর হাত কেটে নিলো প্রতিপক্ষ
বরিশাল সংবাদদাতা:
নগরে রেদোয়ান আহমেদ রাধো (২৬) নামে এক ছাত্রলীগ কর্মীর হাত কেটে আলাদা করে ফেলেছে প্রতিপক্ষের লোকজন।
গত সোমবার (৩ জুলাই) দিবাগত রাতে বরিশাল জিলা স্কুলের পেছনের গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ছাত্রলীগের রাজনীতি করলেও রেদোয়ান নির্দিষ্ট কারো অনুসারী নন। তার বাবা জয়নাল আবেদীন এ তথ্য জানিয়ে বলেন, সোমবার রাত ৯টার দিকে রেদোয়ানকে ফোন করে বাসা থেকে ডেকে নেয় অজ্ঞাতরা। রাত ১২টার দিকে হাসপাতাল থেকে ফোন করে রেদোয়ানের অবস্থার কথা তাকে জানানো হয়।
মোবাইলে তিনি বলেন, হাসপাতালে যাওয়ার পর জানতে পারি ছেলের চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাই দেরি না করে দ্রুত ঢাকা আসি। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় হাতটি জোড়া লাগানো যায়নি। রেদোয়ান এখন শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।