কলাপাড়ায় তরমুজ চাষে ঝুঁকলেন পাঁচ হাজার কৃষক
, ০৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
পটুয়াখালী সংবাদাদতা:
সিন্ডিকেট নিয়ন্ত্রিত জিম্মিদশার কারণে এ বছর কৃষকরা ধানের ন্যায্য দাম পায়নি। লোকসান না হলেও লাভের মুখ তেমন বেশি দেখতে পারেননি। তাই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য পটুয়াখালীর কলাপাড়ায় অন্তত পাঁচ হাজার কৃষক কোমর বেধে নেমেছেন বাণিজ্যিকভাবে তরমুজের আবাদে। দিন-রাত তারা ব্যস্ত সময় পার করছেন মাঠে। কেউ কেউ আগাম আবাদ করা বেড়ে ওঠা তরমুজ গাছের পরিচর্যা করছেন। কেউ বা এখনো ক্ষেত তৈরি করছেন। কেউ বা তরমুজের বীজ রোপণ করছেন। জীবন-জীবিকার প্রয়োজনে শীতকে উপেক্ষা করে কৃষকরা লড়াই করছেন মাঠে তরমুজ ফসল উৎপাদনের জন্য।
বড় বালিয়াতলী গ্রামের কৃষক ইলিয়াস জানান, এ বছর ধানের ভালো দাম পায়নি। তাই পুষিয়ে নেওয়া এবং কিছুটা লাভের আশায় ২৮ বিঘা জমিতে তরমুজের আবাদ করছেন। ১৩ জন কামলা নিয়ে ক্ষেতে বীজ রোপণ করছেন। বীজ, সার, কামলা মজুরি নিয়ে ৬-৭ লাখ টাকা খরচ হওয়ার আশঙ্কা তার। ভাগ্য ভালো হলে অন্তত ১৫-২০ লাখ টাকার ফলন পাওয়ার আশাবাদ ব্যক্ত করলেন ইলিয়াস প্যাদা।
টিয়াখালীর ইটবাড়িয়া গ্রামে বেড়িবাঁধের বাইরে ছয় কানি (৪৮ বিঘা) জমিতে তরমুজের আবাদ করেছেন কৃষক হানজাল গাজী, শাহআলম, জব্বার, লিলি বেগম ও জাহাঙ্গীর হাওলাদার। মাঠে গাছের পরিচর্যা করছিলেন জাহাঙ্গীরসহ কয়েকজনে। জানালেন, কানি প্রতি ৬০ হাজার টাকা দিয়ে তরমুজের আবাদ করছেন। জানালেন জাহাঙ্গীর, এখন পর্যন্ত প্রায় ১৩ লাখ টাকা খরচ হয়ে গেছে। গাছগুলো বেড়ে উঠেছে। ২০-২২ দিনের মধ্যে ফল ধরবে। কানি জমিতে গড়ে কমপক্ষে তিন লাখ টাকা খরচ হবে ফলন বিক্রি পর্যন্ত। ফলন ঠিকঠাক হলে অন্তত ৫০ লাখ টাকা বিক্রির আশা ব্যক্ত করলেন এই ছয় চাষি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)