জাহাজের দুষ্প্রাপ্যতা এলপিজি সংকটের অন্যতম কারণ
নিজস্ব সংবাদদাতা:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনকে আমরা জানিয়েছি যে, বাজারে এলপি সিলিন্ডারের কোনো কৃত্রিম সংকট কেউ যাতে তৈরি করতে না পারে। এলপিজি ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতদের সরকারের কাছে কিছু আবেদন আছে। আমরা আইন ও নীতিমালা মেনে সেগুলো সমাধানের চেষ্টা করছি। বৈশ্বিকভাবে বিভিন্ন দেশ অপর দেশের ওপর বিধিনিষেধ আরোপ করায় জাহাজের সংকট তৈরি হচ্ছে। এই সংকটের কারণে অপারেটররা যথাসময়ে জাহাজ পাচ্ছেন না। জাহাজের দুষ্প্রাপ্যতা বর্তমানে এলপিজি সংকটের অন্যতম কারণ।’
এলপি গ্যাসের সংকট নিয়ে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ-সম্পদ মন্ত্রণালয়ে বৈঠক হয়। জ্বালানি মন্ত্রণালয়ের যুুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত বলেন। তিনি বলেন, গত নভেম্বর ও ডিসেম্বর পর্যন্ত যে এলপি গ্যাস আমদানি করা হয়েছে তাতে বাজারে সংকট হওয়ার কথা নয়। অপারেটরদের আমরা বলেছি ফ্র্যাঞ্জাইজি, ডিস্ট্রিবিউটর, ডিলার, রিটেইলার স্তরে সমস্যা আছে কি না তা পরীক্ষা করে দেখতে। সব অপারেটর একটিভ নয়। যারা একটিভ ছিল গত এক-দেড় বছরে তারাও আমদানি কমিয়ে দিয়েছে। এতে যারা এখন অনুমোদিত গ্যাস আমদানি করছে না, তাদের বদলে অন্যদের এই গ্যাস আমদানির সুযোগ দেওয়া হলে সংকট কাটবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।