কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক জামাত নেতার, দল থেকে বহিষ্কার
হবিগঞ্জ সংবাদদাতা:
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামাতের সভাপতি নুরুল ইসলাম সাজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামাত কর্মীর স্ত্রীর সঙ্গে অবৈধ অনৈতিক সম্পর্কের সময় গ্রামবাসীর হাতে ধরা পড়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
গত বৃহম্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা জামাতের আমির ইদ্রিস আলী।
দলীয় সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি পর্যালোচনা শেষে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুরে এ সিদ্ধান্ত গ্রহণ করে।
স্থানীয় সূত্র জানায়, গত বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গজারিয়া পাড়ের প্রতিবন্ধী এক জামাত কর্মীর স্ত্রীর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কের সময় বিক্ষুব্ধ গ্রামবাসী জামাত নেতা নুরুল ইসলাম সাজলকে আটক করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।