করোনার টিকায় ক্ষতিগ্রস্তদের জন্য টিকা কোম্পানিগুলোর থেকে ক্ষতিপূরণ আদায় করা হোক
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ৩০ মে, ২০২৪ খ্রি:, ১৬ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আপনাদের মতামত
সম্প্রতি ব্রিটেনের আদালতে করোনার টিকা অ্যাস্ট্রোজেনেকার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি ১০ কোটি পাউন্ড ক্ষতিপূরণের মামলা। মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা গ্রহণের কারণে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগে বিশ্বজুড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। মামলা চলাকালীন সময়ে কোম্পানিটি নিজেদের সব করোনা টিকা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে বাংলাদেশের অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কি না, তা খুঁজে দেখতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী।
উল্লেখ্য করোনার টিকা গণহারে মানুষের উপর প্রয়োগের আগে ২০২১ সালের ২রা মে, রাজধানীতে এক সংবাদ সম্মেলনে, টিকার নিরাপত্তা নিশ্চিত না করে প্রয়োগ করতে নিষেধ করেছিলেন একদল বিশেষজ্ঞ। বিশেষজ্ঞদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও অণুজীববিজ্ঞানী ড. মুহম্মদ মঞ্জুরুল করিম বলেছিলেন, টিকার নিরাপত্তা নিশ্চিত না করে এটি গণহারে প্রয়োগ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। টিকার সেফটি (নিরাপত্তা) কতটুকু বিবেচনায় আনা হয়েছে, তা প্রশ্নবিদ্ধ হয়েছে।
করোনার টিকার নিয়ে বিশেষজ্ঞদের সতর্কবার্তার পরেও গণহারে টিকা প্রয়োগ ছিলো খুবই ভয়ঙ্কর একটি বিষয়। টিকা প্রয়োগের পর অনেককেই হৃদরোগে আক্রান্ত হতে দেখা যায়। এই হার্টঅ্যাটাক বা স্ট্রোক থেকে তরুণরাও বাদ যায় না। সাধারণত টিকা প্রয়োগের ১-২ সপ্তাহের মধ্যে বিষয়টি বেশি লক্ষণীয় হয়। হৃদরোগ, স্ট্রোক ছাড়াও আরো বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে থাকে টিকা গ্রহণকারী ব্যক্তিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে প্রচুর লেখালেখি হলেও বিষয়টি দায়িত্বশীল মহল তেমন গুরুত্ব দেয়নি। এমনকি টিকা না নিলে কার্ড পাওয়া যাবে না, ফলে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে, এমন ভয় দেখিয়ে অনেককে জোর করে টিকা নিতে বাধ্য করা হয়।
লক্ষণীয়, খোদ ব্রিটেনের আদালতে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া জনিত কারণে ১০ কোটি পাউন্ডের ক্ষতিপূরণ মামলা হয়েছে। এর আগে ২০২১ সালে ফাইজারের করোনা টিকা নেওয়ার ছয়দিন পর সিঙ্গাপুরের স্থানীয় এক কিশোর হৃদরোগে আক্রান্ত হয়। এটিকে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবেই গণ্য করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ঐ ঘটনায় ওই কিশোরকে ২ লাখ ২৫ হাজার সিঙ্গাপুর ডলার ক্ষতিপূরণ দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক কোটি ৪০ লাখ টাকা।
দেখা যাচ্ছে, বাইরের দেশে টিকা দিয়ে ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার নিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হয়েছে। তাহলে বাংলাদেশেও যে প্রচুর পরিমাণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না?
-মুহম্মদ মহিউদ্দিন রাহাত, ঢাবি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












