‘করিডোর নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি, উদ্বেগের কোন কারণ নেই’
মিয়ানমারের সাথে করিডোর নিয়ে সীমান্ত জনপদের জনগণের উদ্বিগ্নতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপ-প্রেস সচিব আযাদ মজুমদার বলেন, যে বিষয়ে সিদ্ধান্ত হয়নি সেবিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত সীমিত করণ বিষয়ে তিনি বলেন, এটা দ্বীপের সুরক্ষার জন্য করা হয়েছে। অন্য কোন পরিকল্পনা নেই।
কক্সবাজার প্রেসক্লাব ও ফ্রন্ডশিপ আয়োজিত কর্মশালায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপ-প্রেস সচিব আযাদ মজুমদার একথা বলেন।
তিনি বলেন, মফস্বলের সাংবাদিকরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে সংবাদ পরিবেশন করে থাকেন। বিভিন্ন প্রেক্ষাপটে তাদের সংবাদ সংগ্রহ ও পরিবেশন খুবই চ্যালেঞ্জিং। বিশেষ করে তাদেরকে কক্সবাজার এলাকার সাংবাদিকরা মাদক, ঝড়, তুফান প্রাকৃতিক দূর্যোগ ও রোহিঙ্গাদের নিউজ কভার করতে হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।