‘কম-বেশি’ সব দলকে নিয়ে দেশ চালাতে চাই
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন। ভোট প্রদান ও কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) গুলশানে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি এ দাবি জানান।
তারেক রহমান বলেন, ভোটাররা যেন তাদের দেওয়া ভোটের ফল দ্রুত জানতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
ফল প্রকাশে বিলম্ব হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, ভোটের আগের দিন থেকেই বিভিন্ন স্থানে অনাকাক্সিক্ষত ঘটনার খবর পাওয়া যাচ্ছে। জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা কামনা করেন বিএনপি চেয়ারম্যান।
‘কম-বেশি’ সব দলকে নিয়ে দেশ চালাতে চান তারেক রহমান :
বিএনপির জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে তারেক রহমান বলেছেন, আন্দোলনের সময়কার সঙ্গীদের পাশাপাশি ‘কম-বেশি’ আরও রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তারা দেশ পরিচালনা করতে চান।
রাজধানীর বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে এসে ভোট শেষ হওয়ার আড়াই ঘণ্টা আগে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সামনে আসেন তিনি।
তারেক রহমান বলেন, আমরা বলেছি যে আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই কম-বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।