কমেছে ইলিশের দাম, বাড়েনি ক্রেতা
, ০৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯১ শামসী সন , ২২ জুলাই, ২০২৩ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাজারে সাগরের ইলিশের সরবরাহ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। যার ফলে ধীরে ধীরে কমতে শুরু করেছে মাছের রাজার দাম। তবে দাম কমলেও সেই অনুযায়ী ক্রেতা বাড়েনি।
জুমুয়াবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ইলিশের দাম কিছুটা কম। যে সাইজের ইলিশ আগে ২২০০ থেকে ২৩০০ টাকায় বিক্রি হয়েছে এখন সেগুলো ১৬০০ থেকে ১৭০০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, এক কেজি ওজনের ইলিশের দাম এখন ১৬০০ টাকা, ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১৫০০ টাকা, ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১৪০০ এবং ৪০০ গ্রাম ওজনের ইলিশ মাছের সাইজ ১২০০ টাকায় খুচরা বাজারে বিক্রি হচ্ছে। ২ কেজি ওজনের বড় ইলিশ ৩০০০ হাজারে বিক্রি হচ্ছে রাজধানীর এই বাজারে।
তবে আগের তুলনায় কেজিতে ৫০০ থেকে ৬০০ টাকা দাম কমলেও বিক্রি বাড়েনি। এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। মাহবুব নামে একজন জানান, একমাস আগে কিনেছি সাতশো আটশো টাকায়। এই মাছের গায়ে এখন হাত দেওয়া যাচ্ছে না একদম আগুন।
জুমার নামাজ শেষে মাছের বাজারে ঢু দেন আকমল মিয়া। তার ভাষ্যে, 'ইলিশ মাছের দাম অত্যন্ত বেশি। ব্যবসায়ীরা বলছেন দাম কমেছে কিন্তু না। একটা মাছ হাতে নিয়ে দেখিয়ে বলেন- এই মাছের ওজন এক কেজি হবে না। ৭-৮ শো গ্রাম হবে। এই মাছের দাম কি করে ১৮০০ টাকা চায়? একবার কোনো জিনিসের দাম বাড়লে তা যে আর কমে না সেটারই প্রমাণ।'
এই বাজারের দোকানিরা বলছেন দাম কমেছে, কিন্তু বিক্রি বাড়েনি। দোকানদার বকুল মিয়া বলেন, 'দাম যখন বাড়তি ছিল তখন বিক্রি বেশি হয়েছে। কারণ মোড়ে মোড়ে তখন মাছ বিক্রি হচ্ছিল না। এখন সরবরাহ বাড়ায় সব জায়গায় মাছ চলে যাচ্ছে। তাই বিক্রি একটু কম।'
বেশকিছু ছোট-বড় ইলিশ নিয়ে অলস বসে আছেন বিক্রেতা খোরশেদ আলম। তিনি বলেন, 'সমুদ্রে মাছ ধরা বন্ধ ছিল তাই বাজারে সঙ্কট ছিল। নদীতে মাছ পায়নি জেলেরা। এখন মাছ আসলেও বেচাকেনা মোটামুটি, খুব বেশি একটা ভালো না। দাম কমার পরও কিনছেন না ক্রেতারা। মানুষের হাতে তো টাকা নাই, খাইবো কি?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)