কবরস্থানে নবজাতকের কান্নার আওয়াজ, অতঃপর..
সিলেট সংবাদদাতা:
সিলেটের ফেঞ্চুগঞ্জে কবরস্থান থেকে ভেসে আসছিল নবজাতকের কান্নার আওয়াজ। এরপর সেই কবরস্থানে গিয়ে মাত্র একদিন বয়সী এক নবজাতককে পাওয়া পায়। একাকী নির্জন স্থানে পড়ে থেকে কাঁদছিল শিশুটি।
গতকাল সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজ ঘিলাছড়া গ্রামের কবরস্থান থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
পরে নবজাতকটিকে শিক্ষিকা তাহমিনা আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক সাংবাদিকদের বলেন, শিশুটির বয়স মাত্র একদিন হবে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটি সুস্থ আছে। শিশু উদ্ধারের বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসকে অবগত করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব বলেছে, মা-বাবার সন্ধান পাওয়া না গেলে সমাজসেবা অফিস থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।