কনডেম সেলে জামাত নেতাদের সুবিধা দিতে রিট হয়ে থাকতে পারে - অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক:
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বা মৃত্যুদ-প্রাপ্ত জামাত নেতাদের কনডেম সেলে সুবিধা দিতে রিট আবেদন করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।
মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের কনডেম সেলে রাখা যাবে না মর্মে হাইকোর্টের দেওয়া রায় চেম্বার আদালতে স্থগিত হওয়ার পর নিজ কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির নিজেও একজন জামাতের সমর্থক।
মৃত্যুদ- চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে রাখা যাবে না- হাইকোর্টের দেওয়া এ রায় আগামী ২৫ আগস্ট পর্যন্ত স্থগিত করে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপিল বিভাগের বিচারক এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলো অ্যাডভোকেট শিশির মনির।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।