কথিত মিল্লাত বাহিনী থেকে জেএমবি-বাংলাদেশ সন্ত্রাসবাদী কার্যক্রম শুরু যেভাবে
১৯৮৬ সালের দিকে প্রথম তথাকথিত ‘মুসলিম মিল্লাত বাহিনী’ নামের একটি সন্ত্রাসবাদী সংগঠনের নাম শোনা যায়, যাদের বেশ কিছু সদস্য ফিলিস্তিনের সদস্য মতিউর রহমানের আস্তানায় পুলিশ অভিযান চালালে বেশ কয়েকজন হতাহত হয় এবং মতিউরসহ অনেকেই গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের পর থেকে এই বাহিনী সম্পর্কে আর কোন তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে ১৯৯২ সালের দিকে আবদুস সালামের নেতৃত্বে হুজি-বি আবার কর্মকা- শুরু করে। তবে তাদের কর্মকা- প্রকাশ্য হতে শুরু করে আরও কয়েক বছর পর থেকে।
পর্যবেক্ষক নূর খান বলছেন, শুরুতে এই বাহিনীটি অনেকটা রাশিয়ানদের বিরুদ্ধে আফগানদের যুদ্ধের মতো রোহিঙ্গাদের পক্ষে আরাকানে যুদ্ধ করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল। সেজন্য রোহিঙ্গা সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এবং আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন (এআরএনও) সঙ্গে মিলে প্রশিক্ষণ নিতে শুরু করে। সেই সময় রোহিঙ্গাদের জন্য বিদেশ থেকে যেসব তহবিল আসতো, এই সন্ত্রাসবাদী সংগঠন সেখান থেকেও ভাগ পেতো।
কিন্তু রোহিঙ্গা সংগঠনগুলোর সঙ্গে বিরোধ শুরু হলে আরাকান থেকে সরে এসে বাংলাদেশের ভেতরে কর্মকা- শুরু করে হুজি-বি।
বিশ্লেষকদের অনেকেই মনে করেন, বাংলাদেশে সন্ত্রাসবাদীবাদের শুরুটা হয়েছিল হরকাতুল জিহাদের আক্রমণের মধ্য দিয়েই।
১৯৯৯ সালের মার্চে যশোরের উদীচীর একটি অনুষ্ঠানে বোমা হামলা ও ২০০০ সালে গোপালগঞ্জে বোমা পুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টার ঘটনা পর হুজি-বির নামটি বিশেষ আলোচনায় উঠে আসে।
এরপর ২০০১ সালের জানুয়ারিতে ঢাকায় কমিউনিস্ট পার্টির সমাবেশে বোমা হামলা, সেই বছর রমনায় বাংলা নববর্ষে বটমূলে বোমা হামলা, ২০০৪ সালে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর বোমা হামলা এবং ২০০৪ সালেই তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার ২১ অগাস্টের সমাবেশে গ্রেনেড হামলার জন্য এই দলকে দায়ী করা হয়।
পরের বছর ২০০৫ সালের ২৭শে জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়াকে হত্যার জন্যও দায়ী করা হয় এই সন্ত্রাসবাদী দলকে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।