কঠোর অবস্থানে ইরান, হামলার পাল্টা হামলা হবে ভয়াবহ, জবাব দেয়া হবে কয়েক সেকেন্ডে
কঠোর অবস্থানে ইরান। তাদের ওপর যেকোনো রকম হামলার ভয়াবহ জবাব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট রইসি।
উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাগেরি কানি বলেছেন, জবাব দেয়া হবে কয়েক সেকেন্ডের মধ্যে। এক্ষেত্রে ইরান এমন অস্ত্র ব্যবহার করবে, যা আগে কখনো ব্যবহার হয়নি। প্রেসিডেন্ট রইসি কাতারের আমিরের সঙ্গে টেলিফোনে আলাপকালে এমন প্রতিশ্রুতি দেন।
ইসরাইলের বিরুদ্ধে ইরানের হামলাকে তিনি সফল হামলা হিসেবে অভিহিত করেন। বলেন, ইরানের স্বার্থের প্রতি ভবিষ্যতেও যদি কোনো হুমকি আসে তাহলে অধিক বেদনাদায়ক জবাব দেবে ইরান।
বার্তা সংস্থা ইরনা’র মতে, রইসি আরও বলেছেন, আমরা সরাসরি ঘোষণা দিচ্ছি যে- ইরানের স্বার্থের বিরুদ্ধে ক্ষুদ্রাতিক্ষুদ্র অ্যাকশন নিলে অবশ্যই তার ভয়াবহ, ব্যাপক বিস্তৃত ও বেদনাদায়ক ফল পেতে হবে।
ওদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাগেরি কানি বলেছেন, ইসরাইল যদি কোনো প্রতিশোধ নেয়, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে তার পাল্টা জবাব দেবে তেহরান। ইরান এর জবাব দেয়ার জন্য ১২ দিন অপেক্ষা করবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।