কঠিন শর্তে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে রাজি সিরিয়া!
সম্প্রতি সিরিয়া সফর করেছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান মার্লিন। সে জানিয়েছে, সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী-তবে সেটি এক গুরুত্বপূর্ণ শর্তে।
এক সাক্ষাৎকারে মার্লিন বলেছে, “প্রেসিডেন্ট সারা ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে। তবে সে পরিষ্কার করে জানিয়েছে, এই আলোচনার জন্য প্রথম শর্ত হলো সিরিয়ার অখণ্ডতা বজায় রাখা। অর্থাৎ, দেশটির সব অঞ্চলকে সিরিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে।”
সে আরও জানায়, সারা চায় একটি একক ও অখ- সিরিয়া। সে উদ্বিগ্ন যে, রাজনৈতিক বা সামরিক চাপের মাধ্যমে দেশটি খণ্ডিত হয়ে যেতে পারে। বিশেষ করে ইসরায়েলি দখলে থাকা গোলান উপত্যকা ও আশপাশের অঞ্চল নিয়ে রয়েছে সিরিয়ার জোর আপত্তি। প্রেসিডেন্ট সারা স্পষ্ট করে বলেছে, দখলদার ইসরায়েল যদি সিরিয়ার ভূখণ্ডে আর কোনো বোমা হামলা চালায়, তবে কোনও আলোচনা সম্ভব হবে না।
উল্লেখযোগ্য যে, গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিন ক্ষমতায় থাকা বাশার আল-আসাদের পতনের পর এটি ছিলো প্রথমবারের মতো কোনো মার্কিন প্রতিনিধি দলের সিরিয়া সফর।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।