কক্সবাজারে ১ ট্রলারে ধরা পড়ল ১২ মণ টুনা মাছ
, ২৪ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ রবি , ১৩৯২ শামসী সন , ৩০ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৫ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
কক্সবাজারের একটি ট্রলারে ১২ মণ টুনা মাছ ধরা পড়েছে। মাছগুলো ট্রলার থেকে নামিয়ে দুটি ডিঙি নৌকার সাহায্যে মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে পাইকারি দামে বিক্রি করা হয়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) কক্সবাজারে ফিশারি ঘাটে ট্রলার ভর্তি মাছ নিয়ে ফেরেন মায়ের দোয়া ফিশিং ট্রলার।
ট্রলার মালিক আব্দুর রশিদ বলেন, তিন দিন আগে বৈরি আবহাওয়া উপেক্ষা করে তার ট্রলার সাগরে মাছ ধরতে যায়। পরে টুনা মাছের ঝাঁক জালে ধরা পড়ে। মাছগুলো আহরণ করে কূলে নিয়ে এসে মেপে দেখে ১২ মণ ওজন হয়।
তিনি আরও বলেন, ‘১২ মণ টুনা মাছ পাইকারি দামে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেছি। এ ট্রিপে টুনা মাছ ছাড়াও ইলিশ এবং অন্যান্য মাছ ধরা পড়েছে। এবার অনেক লাভবান হলাম। সবই আল্লাহর রহমত। বৈরি আবহাওয়া না থাকলে আরও মাছ ধরা যেত।’
মাছগুলো কিনেছেন ব্যবসায়ী মোহাম্মদ আলম। তিনি বলেন, ‘টুনা মাছ এখনও তেমন পাওয়া যাচ্ছে না। তাই বাজারে দামও একটু বেশি। একটি ট্রলারে ১২ মণ টুনা মাছ ধরা পড়েছে শুনে এসে পাইকারি কিনে নিলাম। আমি আবারও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে দেবো।’
সরেজমিন গিয়ে দেখা যায়, মৎস্য অবতরণ কেন্দ্রে বিভিন্ন ট্রলার থেকে মাছ নামিয়ে স্তূপ করার পর দরদাম চলছে। যিনি বেশি দাম হাঁকাচ্ছেন তার কাছেই মাছ বিক্রি করছেন ট্রলার মালিকরা। এরপর মাছগুলো বরফের মাধ্যমে সংরক্ষণ ও ঝুড়ি ভর্তি করে পরিবহনে তোলা হচ্ছে। পরে মাছগুলো চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে।
ব্যবসায়ীরা জানান, বৈরি আবহাওয়া থাকায় জেলেরা কয়েক দিন মাছ ধরতে যেতে পারেনি। এ কারণে ফিশারি ঘাটে মাছের সংখ্যা কম। তাই দাম একটু বেশি।
এদিকে, সাগরে মাছ ধরা বন্ধের সময়সীমা শেষ হওয়ার পর কক্সবাজারে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ নানা ধরনের মাছ ধরা পড়ছে। পাইকারিতে ইলিশের দাম কিছুটা কম থাকলেও খুচরা বাজারে দাম বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)