কংগ্রেসের কাছে ইসরাইল ও ইউক্রেনের জন্য ১০৫ বিলিয়ন ডলার চেয়েছে বাইডেন
, ০৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসরাইল ও ইউক্রেনের জন্য ১০৫ বিলিয়ন ডলার চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই অর্থ দিয়ে দেশ দুটিকে সামরিক ও মানবিক সহায়তা দেয়া হবে। পাশাপাশি গাজার জন্য ও মেক্সিকো সীমান্তে অভিবাসীদের ঠেকাতেও এখান থেকে অর্থ ব্যয় হবে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, জুমুয়াবার আনুষ্ঠানিকভাবে এই তহবিল চেয়ে কংগ্রেসের কাছে আবেদন পাঠিয়েছে হোয়াইট হাউস। এদিনই এক ভাষণে বাইডেন দাবি করেন, ইউক্রেন ও ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সম্পর্কিত। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে আরও দৃঢ় করতে এবং মার্কিনিদের সুরক্ষা নিশ্চিতে এই অর্থ অত্যন্ত জরুরি।
হামাসের হামলার পর গত সপ্তাহে গাজায় আগ্রাসন শুরু করেছে ইসরাইল। এতে সর্বোচ্চ সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি হামলায় এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় মানবিক সাহায্য পাঠানোও প্রায় অসম্ভব হয়ে গেছে। মিশর থেকে মানবিক সহায়তা নিয়ে ট্রাক প্রবেশ শুরু হলেও তা পর্যাপ্ত নয়।
বাইডেন কংগ্রেসের কাছে যে অর্থ চেয়েছেন তার বড় একটি অংশই ব্যয় হবে ইউক্রেনের জন্য। ৬১ বিলিয়ন ডলারের রেকর্ড সহায়তা পাঠাতে চান তিনি ইউক্রেনে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ধুঁকছে ইউক্রেন। বহু প্রস্তুতির পর শুরু করা কাউন্টার অফেন্সিভ ব্যর্থ হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে ইউক্রেনকে প্রস্তুত করতে চায় যুক্তরাষ্ট্র। আর সে জন্য ব্যয় করা হবে এই বিপুল পরিমাণ অর্থ। অপরদিকে ইসরাইলের জন্য বাইডেন চেয়েছেন ১৪ বিলিয়ন ডলার। যা দিয়ে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমসহ অন্যান্য যুদ্ধাস্ত্র কেনার অর্থায়ন করা হবে। এছাড়া ইউক্রেন, ইসরাইল ও গাজার মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে ৯ বিলিয়ন ডলার চেয়েছে হোয়াইট হাউস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)