কংগ্রেসকে এড়িয়ে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলকে গোলা দিচ্ছে বাইডেন প্রশাসন
, ২৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ সাবি’ ১৩৯১ শামসী সন , ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
কংগ্রেসকে পাশ কাটিয়ে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের কাছে ট্যাংকের গোলা বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। স্থানীয় সময় গত জুমুয়াবার বিরল এই পদক্ষেপ নেয় পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
কংগ্রেসকে এড়িয়ে দ্রুততম সময়ে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের কাছে ১৩ হাজার ট্যাংকের গোলা বিক্রিতে ‘আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্টের’ জরুরি ক্ষমতা প্রয়োগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শনিবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ কথা জানিয়েছে।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের কাছে সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসের পর্যালোচনা এড়াতে জরুরি ক্ষমতা প্রয়োগের এই বিরল পথে হাঁটছে ব্লিঙ্কেন। জুমুআবার রাতে কংগ্রেসে জরুরি এ ঘোষণা পাঠানো হয়। এসব গোলার মূল্য ১০ কোটি ৬০ লাখ ডলার।
এভাবে কোনো দেশে অস্ত্র বিক্রির ঘটনা যুক্তরাষ্ট্রে সচরাচর ঘটে না। সাধারণত কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটি এ ধরনের অনুরোধ পেলে ২০ দিন সময়ের মধ্যে পর্যালোচনা করে সিদ্ধান্ত দিয়ে থাকে।
কমিটি প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখে, কোনো কিছু জানার থাকলে তথ্য চেয়ে নেয়। কখনো কখনো কংগ্রেস কমিটি প্রস্তাবের সমালোচনা করে থাকে কিংবা অস্ত্র বিক্রির অনুমোদন না-ও দিতে পারে। তবে জরুরি ক্ষমতা প্রয়োগের ফলে এখন আর এসবের কিছুই হচ্ছে না।
এর আগে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের কাছে ৪৫ হাজার গোলা বিক্রির প্রস্তাব কংগ্রেসে পাঠায় বাইডেন প্রশাসন। এসব কামানের গোলা বিক্রি করে ৫০ কোটি ডলারের বেশি আয় করবে যুক্তরাষ্ট্র।
ইউক্রেন ও দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুত ১১ হাজার কোটি ডলারের বেশি মূল্যের নতুন সহায়তা তহবিলের অংশ নয় এ উদ্যোগ। সম্প্রতি বাইডেনের এ সহায়তা প্রস্তাবের ওপর আনা একটি বিল আটকে দেয় কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।
উল্লেখ্য, গত অক্টোবরে পদত্যাগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জোস পল। সে বাইডেনের প্রশাসনের প্রতি দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলকে ‘অন্ধভাবে সমর্থন’ দেওয়ার অভিযোগ এনে চাকরি ছাড়ে।
গত বুধবার দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনের গাজায় হামলা শুরুর পর সহায়তা হিসেবে ১০ হাজার টনের বেশি অস্ত্র ও গোলাবারুদ পেয়েছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল। ধারণা করা হচ্ছে, এসব অস্ত্রের বেশির ভাগই সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












