ওয়াশিংটনের বৈঠকে শুল্ক কমানোর ‘সবুজ সংকেত’ পেলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় দফার আলোচনার প্রথম দিনেই পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
তিনি বলেন, এজেন্ডা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে ২৯ জুলাই ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানো হবে বলে দেশটির বাণিজ্য প্রতিনিধির দফতরের কর্মকর্তাদের কাছ থেকে ধারণা পেয়েছেন, এমনটাও জানান তিনি।
বাণিজ্য সচিব বলেন, শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে, তবে কত কমবে এখনই বলা সম্ভব হচ্ছে না। আগামীকালের বৈঠক শেষে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, এমনটাই বাণিজ্য সচিবের প্রত্যাশা।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এই প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।