বদলে যাচ্ছে ৪৪তম বিসিএসের ফল
নিজস্ব প্রতিবেদক:
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে এক হাজার ৬৯০ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তার মধ্যে অন্তত ৮০০ জন রিপিট ক্যাডারে (আগের বিসিএসেও একই ক্যাডারে নিয়োগপ্রাপ্ত) সুপারিশ পেয়েছেন বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। তবে পিএসসি বলছে, এই সংখ্যা ৪২৪ জন।
পিএসপির এ তথ্য ঠিক থাকলেও গেজেট প্রকাশের পর এ বিসিএসে ৪২৪টি পদ শূন্যই থেকে যাবে। এ নিয়ে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা।
তারা বলছেন, বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর দীর্ঘ চার বছর ধরে নিয়োগ প্রক্রিয়া চালানোর পর পদ শূন্য রাখাটা অযৌক্তিক। চাকরিপ্রার্থীদের দাবি, রিপিট ক্যাডারে নিয়োগ পাওয়াদের তথ্য নিয়ে পুনরায় ফল প্রকাশ করা হোক। প্রিলি, লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে যারা নন-ক্যাডারের তালিকায় রয়েছেন, তাদের থেকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হোক। পাশাপাশি ক্যাডার পদ বাড়ানোর দাবিও তুলেছেন প্রার্থীরা।
তুমুল বিতর্ক ও সমালোচনার মুখে চাকরিপ্রার্থীদের দাবি মেনে ৪৪তম বিসিএসের ফলাফল সংশোধনের উদ্যোগ নিয়েছে পিএসসি। এজন্য তারা নিয়োগবিধি সংশোধনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। মন্ত্রণালয় প্রস্তাবে সায় দিলে নতুন করে ৪৪তম বিসিএসের ফল প্রকাশ করা হবে। তাতে বদলে যাবে চূড়ান্ত ফল। ভাগ্য খুলতে পারে নন-ক্যাডারে অপেক্ষমাণ থাকা অনেক প্রার্থীর।
রিপিট ক্যাডার বন্ধে প্রার্থীদের চাপের মুখে বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এজন্য বিধি সংশোধনে চিঠি দেওয়া হয়েছে। একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হওয়া বন্ধ করার জন্য বিদ্যমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪-এর বিধি-১৭ এর শেষের অংশে কিছু শর্ত যুক্ত করার প্রস্তাব করেছে পিএসসি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।