ওষুধে ১০০ শতাংশ শুল্ক বসালো ট্রাম্প, বিপাকে ভারত
, ০৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ব্র্যান্ডেড ও পেটেন্ট নেওয়া ওষুধ আমদানির উপর অক্টোবর থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চালু করার ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে ট্রাম্প লিখেছে, ‘১ অক্টোবর থেকে আমরা ব্র্যান্ডেড ও পেটেন্ট নেওয়া ওষুধ আমদানির উপর একশ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছি। কোনো সংস্থা যদি আমেরিকায় ওষুধ তৈরির কারখানা না বসায়, তাকে এই শুল্ক দিতে হবে।’
‘কারখানা বসানোর অর্থ হলো, সেই কারখানার নির্মাণ চলছে বা সিদ্ধান্ত হয়ে গেছে। নির্মাণ শুরু হলে এই মাসুল দিতে হবে না।’ ট্রাম্প বলেছে, ‘জাতীয় স্বার্থে ও অন্য কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ভারতের ওষুধ উৎপাদক ও রপ্তানিকারক সংস্থাগুলি ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। কারণ, এই সংস্থাগুলি যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানির উপর অনেক নির্ভরশীল।
২০২৪ সালে ভারতীয় সংস্থাগুলি মোট দুই হাজার ৭৯০ কোটি ডলারের ওষুধ বিদেশে রপ্তানি করেছিলো। তার মধ্যে যুক্তরাষ্ট্রে ৮৭০ কোটি ডলারের ওষুধ রপ্তানি করা হয়েছিলো। ২০২৫ সালের প্রথমার্ধেও ৩৭০ কোটি ডলারের ওষুধ রপ্তানি করা হয়।
ভারতে অনেক ওষুধ রপ্তানিকারক আছে যারা তাদের উৎপাদিত ওষুধের ৩০ থেকে ৫০ শতাংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। ট্রাম্পের এই নির্দেশে ব্র্যান্ডেড ও পেটেন্ট নেওয়া ওষুধের উপর শুল্ক বসানোর কথা বলা হয়েছে, তার ফলে বহুজাতিক সংস্থাগুলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। তবে ভারত থেকে রপ্তানি করা ওষুধের রপ্তানিকারকরা কতটা বিপাকে পড়বে তা নিয়ে বিতর্ক চলছে। এই বিষয়ে অনিশ্চয়তা আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)