যুক্তরাষ্ট্রে ভয়াবহ ধুলিঝড়
যুক্তরাষ্ট্রে ইলিনয়েতে ভয়াবহ ধুলিঝড়ে দৃশ্যমানতা শূন্য হয়ে যাওয়ায়, হাইওয়েতে একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। যুক্তরাষ্ট্রের হাইওয়ে-৫৫ অত্যন্ত ব্যস্ত রাস্তা। প্রতিদিনের মতো গত সোমবারও সেখান দিয়ে গাড়ি চলাচল করছিলো।
হঠাৎ ধুলিঝড় শুরু হয়। এর তীব্রতা এতটাই বেশি ছিলো যে মুহূর্তের মধ্যে চারদিক ধুলোয় ভরে যায় ফলে দৃশ্যমানতা শূন্যে গিয়ে পৌঁছায়। রাস্তায় যে গাড়িগুলো চলছিলো, সেগুলো দিকভ্রান্ত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ছয়টি মৃতদেহ উদ্ধার হয়েছে। সকলেই গাড়ি চালাচ্ছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। স্থানীয় প্রশাসনের বক্তব্য, ৪০ থেকে ৬০টি গাড়ি দুর্ঘটনায় কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এরমধ্যে বেশ কয়েকটি ট্রাকও আছে। শীতের তুষারঝড়ের মতোই ভয়াবহ ছিলো এই ধুলিঝড়। সাধারণত, এই সময় কৃষকেরা মাঠে নতুন বীজ বপন করে। মাটি নরম করা হয়। ঝড়ে সেই মাটি উড়ে গিয়ে ৫৫ নম্বর হাইওয়ে ঢেকে দেয়।
আর তার ফলেই মুহূর্তের মধ্যে দৃশ্যমানতা শূন্য হয়ে যায় বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।