ওলী আউলিয়াগণের নামে কুৎসা রটনার পেছনে কে? (২)
সৈয়দ আহমেদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি সম্পর্কে কবি ফররুখ আহমেদ ‘রায় বেরেলীর জঙ্গি পীর’ কবিতায় লিখেছেন- “সবাই যখন আরাম খুঁজে
, ২৩ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৮ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২২ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আপনাদের মতামত
ছুটে ঘরের পানে
জঙ্গী (যোদ্ধা) পীরের ডাক শোনা যায়
জঙ্গের ই ময়দানে।
সবাই ভাবে পীরের কথা
শুনেছি তো ঢের
এমন পীরের কথা তো ভাই
পাইনি কভু টের।”
ইতিহাসের পাতায় ব্রিটিশ বিরোধী যুদ্ধে আমরা যে দক্ষিণ ভারতের মহীশূরের টিপু সুলতানের নাম শুনে থাকি, তিনিও ছিলেন একজন সূফী ঘরানার লোক। তিনি ছিলেন চিশতীয়া তরিক্বার অনুসারী। উনার বাবা উনার নাম রেখেছিলেন হযরত টিপু মাস্তান আওলিয়া চিশতী রহমতুল্লাহি নামক একজন পীর সাহেব ওলী আউলিয়ার নাম অনুসরণে।
ব্রিটিশ বা উপনিবেশদের শাসনের বিরুদ্ধে যে শুধু এ অঞ্চলের সূফী-পীর সাহেবরাই অস্ত্র ধরেছিলেন বিষয়টি এমন নয়, বরং সারা বিশ্বের সূফী-পীর সাহেবগণ একই কাজ করেছেন। যেমন, বর্তমান ফিলিস্তিনে যুদ্ধরত হামাসের যোদ্ধা শাখা ইজ্জুদিন আল কাসসাম ব্রিগেডের নাম শোনা যায়। এই ইজ্জুদিন আল কাসসাম ব্রিগেড নামকরণ হয়েছে হযরত ইজ্জুদিন আল কাসসাম রহমতুল্লাহি’র নাম অনুসারে, যিনি কাদেরিয়া তরিকার একজন পীর সাহেব তথা শায়খ ছিলেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে শহীদ হন। উনার চেতনা অনুসারে পরবর্তীতে হামাসের সশস্ত্র শাখা গঠিত হয়।
কিন্তু ইতিহাস বলে, পীর সাহেব, ওলী আউলিয়ারা যখন কাফির উপনিবেশবাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন, ঠিক তখন ওয়াহাবী আকিদাভূক্ত বিভিন্ন গোষ্ঠীগুলো ব্রিটিশদের সহযোগী হিসেবে কাজ করে। যেমন- প্রথম বিশ্বযুদ্ধের সময় ওয়াহাবী আকিদাভূক্ত গোষ্ঠীগুলো ব্রিটিশদের প্রত্যক্ষ সহযোগিতায় উসমানীয় সালতানাতের বিরুদ্ধে যুদ্ধ করে। যার পুরষ্কারস্বরূপ ওয়াহাবী মতবাদে বিশ্বাসী সৌদ পরিবারকে ব্রিটিশরা আরবের ক্ষমতায় বসিয়ে দেয়। পরবর্তীকালে তারা তাদের পরিবারের নাম অনুসারে দেশটির নাম রাখে সৌদি আরব।
অর্থাৎ ব্রিটিশরা তাদের শাসন বিস্তারে পীর সাহেব, সূফী, ওলী আউলিয়ার বিরোধীতার সম্মুখীন হয়, অপরদকে সহযোগী হিসেবে পায় ওলী আউলিয়া বিরোধী ওয়াহাবীদেরকে। এ কারণেই ব্রিটিশ ও তার সহযোগীরা পীর সাহেব, সূফী, ওলী আউলিয়া উনাদের কুৎসা রটনা করে, উনাদের নামে অপপ্রচার চালায়, যেন সাধারণ মানুষ পীর সাহেব, সূফী, ওলী আউলিয়া থেকে দূরে সরে যায়। মূলতঃ হক্কানী পীর সাহেব, সূফী, ওলী আল্লাহগণের নিকট এক ধরনের আধ্যাত্মিক শক্তি বা রূহানিয়াত থাকে, যার সংস্পর্শে আসলে মানুষ কাফেরদের শাসন-নিপীড়ন কখনই মেনে নিবে না। কাফিরদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। তাই সাধারণ মানুষকে সূফী পীর সাহেবদের থেকে দূরে রাখতেই উনার নামে কুৎসা রটনা, ভুল তথ্য দিয়ে সাধরণ মানুষকে বিভ্রান্ত করা। বর্তমানে পাঠ্যবই, মিডিয়া, পত্রিকাসহ বিভিন্ন স্থানে পীর সাহেব, সূফী, ওলী আউলিয়াদের যে বিরোধীতা হয়, তাই ঐ ব্রিটিশদের রেখে যাওয়া পলিসি অনুসরণ করেই।
-মুহম্মদ গোলাম সামদানী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












