ওলামায়ে ছু’দের বক্র অন্তর কখনো সোজা হয় না
আল ইহসান ডেস্ক:
প্রতি দিনের ন্যায় গত লাইলাতুছ ছুলাছা সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সম্মানে ৯০ দিনব্যাপী ঐতিহাসিক মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশ্বান তওবা বায়াত মুবারক ও মুকবুল মুনাজাত শরীফ শেষে মহান মুরশিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
তিনি বলেন- ওলামায়ে ছুদের বক্র অন্তর কখনো সোজা হয় না। তারা সোজাও হতে চায় না। হারাম কুফরী শিরকী আকিদা আমলে তারা লিপ্ত থাকে। তারা হারাম ছবি তোলে, ভিডিও করে, টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করে। তন্ত্রমন্ত্র ভোট নির্বাচন করে। এগুলো করতে গিয়ে তারা অনেক বিদাতী কাজ করে। ওলামায়ে ছুরা বাতিল বাহাত্তর ফিরকার অনুসারী। এই বাতিল বাহাত্তর ফিরকা পবিত্র কুরআন শরীফ-সুন্নাহ শরীফ পড়েই হয়েছে। কিন্তু হাকিকতে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ উনাদের কোন হুকুম আহকাম তারা পালন করেনা।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন- একেকজন একেক রোগে গ্রেফতার। ইলমে তাসাউফ এর সবকের ১০টি লতিফা জারী করতে পারলে একটা অবস্থায় পৌঁছানো যায়। এজন্য নিয়মিত যিকির আযকার করে ১০ লতিফার যিকির জারী করতে হবে। সবাইকে বেশী বেশী তরীকার যিকির সবক করার জন্য দিকনির্দেশনা মুবারক দান করে আজিমুশ্বান নসীহত মুবারক সমাপ্ত করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।