‘ওরা এখন দেখুক পালিয়ে বেড়ানোর যন্ত্রণা কত বড়’
বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন বলেছেন, বিগত ১৫/১৬ বছরে পুলিশি নির্যাতন, মামলা-হামলার শিকার হয়েছেন আমাদের নেতাকর্মীরা। মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হামলার ভয়ে আমরাও পালিয়ে বেড়িয়েছি। এখন ওরা (আওয়ামী লীগ) দেখুক স্ত্রী-সন্তান, স্বজনদের রেখে পালিয়ে বেড়ানোর যন্ত্রণা কত বড়।
গতকাল জুমুয়াবার জুমার নামাজ শেষে বরিশাল নগরে দোয়া-মোনাজাতের আয়োজনে এসব কথা বলেন তিনি।
আয়োজনে সংক্ষিপ্ত বক্তব্যে এবায়েদুল হক চাঁন বলেন, শেখ হাসিনা মাত্র কয়েকজন নিয়ে পালিয়ে গেছেন। বাকিরা কিন্তু এখনো আমাদের মাঝে আত্মগোপন করে আছে। সেদিকে খেয়াল রাখবেন। কারণ,যাতে ওরা আমাদের মধ্যে মিশে অরাজকতা সৃষ্টি করতে না পারে। আর আমরা কোনো প্রতিহিংসায় বিশ্বাসী না; সেটাও মাথায় রাখবেন।
দোয়া-মোনাজাতে সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। দোয়া-মোনাজাত শেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।