ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
, ১১ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ঈদের আগে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২৩৫ থেকে ২৫০ কেজিতে। কিছু কিছু জায়গায় এর থেকেও বেশি দামে বিক্রি হয়েছে। ঈদ ও পহেলা বৈশাখের পর গত সোমবার (১৫ এপ্রিল) ক্রেতাশূন্য বাজারেও ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২৩০-২৩৫ টাকায়। গতকাল জুমুয়াবার (১৯ এপ্রিল) তা আরও কিছুটা দাম কমে বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা কেজি দরে। ব্রয়লারের দাম কমলেও বেড়েছে কক মুরগির দাম।
রমজান শেষ হওয়ার পর থেকেই বাড়তে শুরু করেছে সবজির দাম। সাধারণ মানুষের ঘাড়ে আবারও ভর করছে দ্রব্যমূল্যের বাড়তি চাপ।
গতকাল জুমুয়াবার রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচা বাজার ঘুরে দেখা যায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্তমান পরিস্থিতি।
ব্রয়লার মুরগির দাম কমলেও সেটাকে আসলে দাম কমা বলা চলে না। বাজারে ওজন অনুযায়ী ব্রয়লার মুরগি ২১০-২২০ টাকা, কক মুরগি ৩৪০-৩৫০ টাকা, লেয়ার মুরগি ৩২৫-৩৩০ টাকা, দেশি মুরগি ৬৫০ টাকা, গরুর মাংস ৭৮০ টাকা, খাসির মাংস ১১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মুরগির লাল ডিম ১২০ টাকা এবং সাদা ডিম ১১০ টাকা প্রতি ডজন বিক্রি হচ্ছে।
গত সোমবারের সঙ্গে তুলনা করলে দেখা যায় ব্রয়লার মুরগি ও লেয়ার মুরগির দাম কমেছে যথাক্রমে ১৫-২০ ও ১০-১৫ টাকা। কক মুরগির দাম বেড়েছে ১০ টাকা।
ব্রয়লার মুরগি কিনতে এসেছিলেন রিজু। তিনি বলেন, ব্রয়লার মুরগির দাম যদি ২০০ টাকার ওপরে হয় তাহলে আমরা খাবো কীভাবে?
পাল্লা দিয়ে বেড়ে চলেছে সবজির দামও। রোজার সময় দাম কমলেও ঈদের পরে সবজির বাজার রয়েছে ঊর্ধ্বমুখী। বাজারে টমেটো ৫০ টাকা, টক টমেটো ৬০ টাকা, দেশি গাজর ৬০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, সাদা গোল বেগুন ৭০ টাকা, কালো গোল বেগুন ৮০ টাকা, শসা ৪০-৬০ টাকা, উচ্ছে ৮০ টাকা, করল্লা ৮০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, পেঁপে ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, কচুর লতি ৭০-৮০ টাকা, সজনে ১০০-১২০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, ধনেপাতা ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৪০ টাকা করে। এক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সবজির দাম বেড়েছে ১০ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত। তবে কিছু সবজির দাম কমেছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত।
এদিকে বাজারে মানভেদে দেশি পেঁয়াজ ৬০-৭০ টাকা, লাল ও সাদা আলু ৫৫ টাকা, বগুড়ার আলু ৭০ টাকা, নতুন দেশি রসুন ১৬০ টাকা, চায়না রসুন ২২০ টাকা, চায়না আদা ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)