ঈদের পর ফের বাড়তে শুরু করেছে ভোগ্যপণ্যের বাজারদর
ঈদের ছুটির পর আবার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে ভোগ্যপণ্যের বাজারদর। দেশের পাইকারি ও খুচরা বাজারে গত এক সপ্তাহে দাম বেড়েছে আলু, পেঁয়াজ, আটা, ময়দা, রসুন ও বিভিন্ন মসলাপণ্যের। এর মধ্যেই আবার ঘোষণা এসেছে বোতলজাত ভোজ্যতেলের (সয়াবিন তেল) দাম বাড়ানোর। যদিও কয়েক দিন আগে থেকেই ভোজ্যতেলের বাজারে দেখা যাচ্ছে অস্থিতিশীলতা। প্রতি বছর ঈদের পর চাহিদা কমে ভোগ্যপণ্যের বাজারদর কিছুটা নিম্নমুখী হতে দেখা গেলেও এবার পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। এজন্য প্রধানত বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার তীব্রতা বেড়ে যাওয়াকে দায়ী করছেন আমদানিকারক ও ট্রেডাররা।
তাদের ভাষ্যমতে, রিজার্ভ সংকট, ডলারের বিনিময় হার বৃদ্ধি, ব্যাংকে এলসি ও তারল্য সংকট এবং ব্যবসায়ীদের অতিমুনাফা প্রবণতার কারণে বাংলাদেশে বেশ কিছুদিন ধরে নাজুক অবস্থানে রয়েছে ভোগ্যপণ্যের বাজার। এ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনা।
ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছর রবি মৌসুমে আলু ও পেঁয়াজের দাম কমে আসতে দেখা যায়। কিন্তু এ বছর উৎপাদনের ভরা মৌসুমেও পণ্য দুটির দাম ছিল অন্যান্য বছরের চেয়ে বেশি। অন্যদিকে আমদানি বন্ধ থাকায় উৎপাদন মৌসুমেও দেশী পেঁয়াজের দাম তেমন একটা কমেনি। ঈদের পর ভারত থেকে আমদানি শুরু হলেও ঊর্ধ্বমুখী রয়েছে দেশী ও আমদানীকৃত পেঁয়াজের দাম। সরবরাহ স্বাভাবিক করতে না পারলে নিত্যপণ্য দুটির দাম বিগত বছরগুলোর দামকে ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নাম অপ্রকাশিত রাখার শর্তে খাতুনগঞ্জভিত্তিক এক ভোগ্যপণ্য আমদানিকারক ব্যবসায়ী বলেন, বৈশ্বিক ভূরাজনীতির সংকট ও উত্তেজনা এখন কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি তীব্রতা পেয়েছে। এর ধারাবাহিকতায় সরবরাহ চ্যানেলের প্রতিবন্ধকতা, দেশে জ্বালানি ও আর্থিক সংকট আমাদের সরবরাহ ব্যবস্থা নিয়ে আশঙ্কা তৈরি করেছে। আবার বাংলাদেশকে এখন আলুর মতো কৃষিজ পণ্যও আমদানি করতে হচ্ছে। পণ্যবাজারে দামের এসব উত্থান-পতন ঠেকাতে হলে স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়ানোর পাশাপাশি সরবরাহে স্বচ্ছতা ও মজুদে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার নিশ্চিত করা জরুরি।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।