১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ বৃদ্ধ আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী গ্রামের দিনমজুর দবির উদ্দীন (৫৫) জীবনের শেষ বয়সে এসে জড়িয়ে পড়েছিলেন সোনা চোরাচালান চক্রে। কৃষক বা দিনমজুরের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে এ কাজ চালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। অবশেষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে ৬টি স্বর্ণের বারসহ হাতেনাতে ধরা পড়েছেন তিনি।
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জব্দ করা ওই ৬টি স্বর্ণের বারের ওজন ৭০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা। আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মো. দলিলের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, ৬ বিজিবির অধীন মুন্সিপুর বিওপির হাবিলদার আল-আমিনের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর এলাকার কবরস্থানের পাশ দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা চলছে। পরে সেখানে অভিযান চালিয়ে দবির উদ্দিনকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দামুড়হুদা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাটোরে ‘মৌচাক’ বেকারির কারখানায় অভিযান, মালিক আটক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার জারি
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ওআইসিকে আধুনিক ও শক্তিশালী করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় প্রায় সাড়ে ১৮ হাজার আবেদন
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিখোঁজের ৫ মাস পর কিশোরের কঙ্কাল উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টঙ্গীতে মার্কেটে আগুন, পুড়ল ৯ দোকান
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)