‘এস আলমের বেনামি ঋণ ও শেয়ারের প্রকৃত মালিকানা রাজসাক্ষীর মাধ্যমে প্রমাণ করা হবে’
এস আলম গ্রুপ প্রক্সির মাধ্যমে বা বেনামে যেসব ঋণ ও শেয়ার গ্রহণ করেছে- সেগুলোর প্রকৃত মালিকানা প্রমাণ করতে আদালতে রাজসাক্ষীদের সাক্ষ্য উপস্থাপন করা হবে। এ কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এই সাক্ষাৎকারে তিনি পাচার হওয়া এবং লুকানো অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের চলমান উদ্যোগগুলোর বিষয়েও আলোকপাত করেছেন।
এস আলমের প্রক্সি বা বেনামে নেওয়া শেয়ার ও ঋণের প্রকৃত মালিকানা আদালতে প্রমাণ করার বিষয়ে আহসান এইচ মনসুর বলেন, কাগজে হয়তো অনেকের নাম নেই। কিন্তু, ব্যাংকগুলোয় ফরেনসিক ইনভেস্টিগেশন ইতিমধ্যেই করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এসব অর্থ বিভিন্নভাবে ঘুরেফিরে আলটিমেট বেনিফিশিয়ারি সেই এক পরিবারের কাছে যাচ্ছে।
কিছুক্ষেত্রে আমরা "রাজসাক্ষী" ধরনের সাক্ষ্যও পাবো- এমন ব্যক্তিদের যারা এসব লেনদেনে জড়িত ছিলেন এবং সাক্ষ্য দেবেন যে তারা এই প্রক্রিয়ায় সহায়তা করেছেন বা অংশীদার ছিলেন।
সাধারণত সাজা ও জরিমানা কমানোর প্রতিশ্রুতি দিয়ে এ ধরনের সাক্ষীদের পাওয়া যায়- আমাদের বিশ্বাস এভাবে এটি প্রমাণ করা সম্ভব হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।